সংগৃহীত
আন্তর্জাতিক

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতের্তে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

মানবাতাবিরোধী অপরাধের অভিযোগে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তেকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) দেশটির রাজধানী ম্যানিলায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) দুতার্তের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তাকে গ্রেপ্তার করা হলো।

ফিলিপাইন সরকারের বরাতে জানানো হয়, হংকংয়ে এক সফর থেকে ফেরার পর ম্যানিলার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় দুতার্তেকে।

ভোরে ইন্টারপোল অপরাধ আদালতের কাছ থেকে গ্রেপ্তারি পরোয়ানার আনুষ্ঠানিক কপি পায় বলে জানিয়েছে এএফপি। তাকে কর্তৃপক্ষের হেফাজতে নেওয়া হয়েছে।

আইসিসির তথ্য অনুযায়ী, ৭৯ বছর বয়সী দুতের্তের বিরুদ্ধে ‘হত্যার মধ্য দিয়ে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের’ অভিযোগ আনা হয়েছে। মাদকসংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িত এমন প্রমাণ ছাড়াই কয়েক হাজার দরিদ্র মানুষকে দুর্তেতের নির্দেশে ফিলিপাইনের কর্মকর্তারা হত্যা করেছেন বলে অভিযোগ রয়েছে।

ফিলিপাইনের প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ভোরে ইন্টারপোল ম্যানিলা আইসিসির কাছ থেকে গ্রেপ্তারি পরোয়ানার আনুষ্ঠানিক কাগজটি হাতে পেয়েছে। এখন পর্যন্ত তিনি কর্তৃপক্ষের হেফাজতে আছেন।’

বিবৃতিতে আরো বলা হয়, সাবেক প্রেসিডেন্টের শারীরিক অবস্থা ভালো আছে। সরকারি চিকিৎসকেরা তাদের স্বাস্থ্য পরীক্ষা করছেন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা