খেলা

ফিফা উইন্ডোর আগেই হামজাকে চায় বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

হামজা চৌধুরীর বাংলাদেশ অভিষেক নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও তাকে নিয়ে বাড়তি আগ্রহ দেখাচ্ছে। তাকে দলে ভেড়াতে চাইছে ফিফা উইন্ডোর আগেভাগেই।

ইংলিশ ক্লাবগুলো সাধারণত ফুটবলার জাতীয় দলের জন্য ছাড়ে ৭২ ঘণ্টা আগে। আন্তর্জাতিক নিয়মও তা-ই। তবে হামজা চাইলে তাতে নমনীয় হতে পারে লেস্টার সিটি। লন্ডনে গিয়ে সম্প্রতি তার সঙ্গে সাক্ষাত করেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। সে সাক্ষাতে হামজার সঙ্গে সে বিষয়েই কথা হয়েছে তার।

বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, ‘(হামজার) ক্লিয়ারেন্সের জন্য আমাদের সভাপতি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে লন্ডনেও গিয়েছেন। লন্ডনে গিয়ে হামজা ও তার পরিবারের সঙ্গে কথা বলেছে। আর বাংলাদেশে তাকে যে প্রকার সুযোগ-সুবিধা দেয়া হবে সেটার জন্যও আমাদের সভাপতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।’

হামজার জন্য বাফুফেকে বাড়তি কিছু কাজ করতে হবে। ফিজিও, ডাক্তারদের মান আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে। সঙ্গে আরও বাড়তি কিছু বিষয় আছে। তার জন্য সব কিছু করতে রাজি ফেডারেশন।

বাবুর কথা, ‘অবশ্যই হামজার সঙ্গে আমাদের একটা শর্ত থাকবে। আর হামজাও আমাদের তার জন্য কিছু পদক্ষেপ নিতে বলবে। সেই যেই শর্ত দেক, আমরা তা করতে প্রস্তুত আছি। ফিজিও, ডাক্তার থেকে শুরু করে যা যা প্রয়োজন আমরা তা সব দিতে প্রস্তুত।’

হামজার মতো প্রিমিয়ার লিগের খেলোয়াড় দলে আসায় বাংলাদেশের ব্র্যান্ড ভ্যালুও বেড়ে গেছে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছে। বেশ কিছু প্রতিষ্ঠান এখন আগ্রহ দেখাচ্ছে বাফুফের কাছে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সিতে সহসাই দেখা যেতে পারে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের লোগো, জানালেন আমিরুল।

তার ভাষ্য, ‘হামজা বাংলাদেশের ফুটবলে দলের জার্সিতে প্রতিনিধিত্ব করবে এটাই আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। এদিকে দেশ ও বিদেশের অনেক স্পন্সর আমাদের দেশে আসার জন্য যোগাযোগ করেছে। ভারত থেকেও স্পন্সর আগ্রহ দেখিয়েছে।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা