ছবি: ভিডিও থেকে নেওয়া
সারাদেশ

ফটিকছড়িতে গুলিতে নিহত ১, আহত ২

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে মুহাম্মদ জামাল (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের শাহানগর গ্রামের দীঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জামাল লেলাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৌলানা ওসমান সাহেবের বাড়ির মৃত আবুল খায়েরের ছেলে। গুলিবিদ্ধ অপর দুজন হলেন নাছির (৪০) ও নাজিম (৪৫)।

স্থানীয় একাধিক সূত্র জানায়, জামালসহ কয়েকজন দীঘিরপাড় এলাকায় আড্ডা দিচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত অতর্কিতভাবে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই জামাল নিহত হন এবং নাছির ও নাজিম গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে জানতে চাইলে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম জানান, লেলাং ইউনিয়নের শাহানগর এলাকায় গোলাগুলিতে দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত শেষে জানা যাবে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা