জাতীয়

প্রধানমন্ত্রী বাংলাদেশ ইনোভশন ফেয়ার

দেশী উদ্ভাবনকে ল্যাবরেটরি থেকে বানিজ্যিক উৎপাদনে রুপান্তর এবং সরাসরি বাজারের সঙ্গে যুক্ত করার আহ্বানে জানিয়ে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬ এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শনিবার সকালে বিজয় সরণির নভো থিয়েটারে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘‘ বর্তমান সরকার আমাদের যে কাঙ্খিত লক্ষ্য সেই লক্ষ্য অর্জনের জন্য আমরা আমাদের সর্বোচ্চ অবস্থান থেকে সকল চেষ্টা এবং উদ্যোগ আমরা গ্রহণ করব। আপনাদের(উদ্ভাবক-উদ্ভাবনী প্রতিষ্ঠান-বিনিয়োগকারী) সহযোগিতা আমাদের প্রয়োজন, আপনাদের সাহায্য আমাদের প্রয়োজন, আপনাদের এগিয়ে আসা রাষ্ট্রের জন্য প্রয়োজন। “

‘‘ আসুন আমরা সকলে মিলে এরকম একটি রাষ্ট্র গড়ে তুলতে কাজ করি যেখানে আমরা আমাদের কাঙ্খিত বাংলাদেশ সেই রাষ্ট্রকে গড়ে তুলতে সক্ষম হব। এখন আমি আনুষ্ঠানিকভাবে আজকের বাংলাদেশ ইনোভেশন ফেয়ার এই অনুষ্ঠানের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করছি। “

তিনদিন ব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬ এর মূল প্রতিপাদ্য বিষয় ‘ইনোভেট টু মার্কেট’।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত এই মেলায় দেশীয় উদ্ভাবক ও উদ্ভাবনী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নীতি নির্ধারক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, শিক্ষা প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীদের টেকসই অংশীদারিত্ব গড়ে তোলার ওপর জোর দেয়া হয়েছে।

মেলায় সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, ৭৩টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র গবেষক, শিক্ষার্থী, নতুন স্টর্টআপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান(এসএমই) এবং বৈশ্বিক বিনিয়োগকারীরা অংশ নেন।

মেলায় প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশসহ বিভিন্ন খাতের এক হাজারের বেশি নতুন ও সম্ভাবনরাময় উদ্ভাবন প্রদর্শিত হচ্ছে।

আয়োজকরা জানান, দেশে একটি শক্তিশালী ন্যাশনাল ইনোভেশন ইকোসিস্টেম গড়ে তোলাই এই উদ্যোগের লক্ষ্য।

মেলায় কৌশলগত অংশীদার হিসেবে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড, পেটেন্ট, ডিজাইন ও ট্রেড মার্কস অধিদপ্তর, ফরেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এবং কারিগরি অংশীদার হিসেবে রয়েছে জাতীয় সংঘ উন্নয়ন কর্মসূচি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বক্তব্য রাখেন।

রোববার দ্বিতীয় দিনে স্বাস্থ্য খাত নিয়ে ‘সবার জন্য স্বাস্থ্য উদ্ভাবন : সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্য সেবার সুযোগ সম্প্রসারণ’ শীর্ষক বিশেষ সেমিনার হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রীর সহধর্মিনী জোবাইদা রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন

চলাচলের একমাত্র রাস্তাটি দীর্ঘদিন ধরে বন্ধ করে রাখায় চরম দুর্ভোগে পড়েছেন সাভ...

  জামালপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রমের উদ্বোধন

জামালপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ডেঙ্...

সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর

সারাদেশে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেছ...

ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন মুছে দিতে কাজ করবে মহিলা দল

সমাজ থেকে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনসহ সব ধরনের অপকর্ম মুছে দিতে জাতীয়তাবাদী...

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির!

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরে না যাওয়ার সরকারি ঘোষণার ঠিক পরদিনই ভার...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

পুলিশের ৫ কর্মকর্তা বদলি

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার পাঁচ কর...

প্রধানমন্ত্রী বাংলাদেশ ইনোভশন ফেয়ার

দেশী উদ্ভাবনকে ল্যাবরেটরি থেকে বানিজ্যিক উৎপাদনে রুপান্তর এবং সরাসরি বাজারের...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা