ছবি: সংগৃহিত
আন্তর্জাতিক

পেরুতে বিমান দুর্ঘটনায় নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে বিখ্যাত নাজকা লাইনস পরিদর্শনে যাওয়া একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে বিমানে থাকা সবাই নিহত হয়েছেন। রোববার (২ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, নিহত ১৩ জনের মধ্যে ১১ জন যাত্রী ও দুইজন ক্রু সদস্য ছিলেন এবং তাদের অধিকাংশই ছিলেন পর্যটক, যারা মাটিতে খোদাই করা বিশাল ভূ-চিত্রের জন্য বিখ্যাত নাজকা লাইনস দেখতে যাচ্ছিলেন। দুর্ঘটনাস্থল থেকে পুলিশ কর্মকর্তা মেজর জর্জ অন্দ্রেদে নিহতের সংখ্যা নিশ্চিত করেন।

স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, দুর্ঘটনার পর দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় কোনো উদ্ধারকাজ সম্ভব হয়নি। বিমানটি ইকা বিভাগের পিসকো থেকে যাত্রা করেছিল বলে জানা গেছে, তবে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

উল্লেখ্য, পর্যটননির্ভর দেশ পেরুতে মাচু পিচু ও কুস্কোর মতো ঐতিহাসিক স্থানের পাশাপাশি নাজকা লাইনসও অন্যতম প্রধান আকর্ষণ। খ্রিস্টপূর্ব ৫০০ থেকে খ্রিস্টাব্দ ৫০০ সালের মধ্যে নির্মিত এই জিওগ্লিফগুলোকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে এবং একে প্রত্নতত্ত্বের অন্যতম শ্রেষ্ঠ রহস্য বলে বর্ণনা করেছে। বিশাল আকারের কারণে পর্যটকেরা সাধারণত আকাশ থেকেই এসব চিত্র দেখার চেষ্টা করেন।

সূত্র: আল জাজিরা

আমার বাঙলা/ তালহা

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রতিশ্রুতি পূরণে এগিয়ে এমপি মোশাররফ

পটুয়াখালীর কলাপাড়ায় নতুন করে ‘১৩ নম্বর হাজীপুর ইউনিয়ন পরিষদ’ গঠন...

'বাংলাদেশি হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন'

ভারতের পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী নাগরিকত্ব সংশোধনী আইন (স...

আলজেরিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ২৭

আলজেরিয়ায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটন...

৫ আগস্ট কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজ...

মধ্যরাতে ফের মোদির ভিডিওবার্তা

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে নতুন ভিডিওবার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী ন...

সব হামলার পাল্টা জবাব দেবে ইরান: হুঁশিয়ারি রেজাইয়ের

ইরানের আইনপ্রণেতা ও জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের সদস্য ই...

তরুণীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

যশোরের চৌগাছায় দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আরাফাত হোসেন রাব্ব...

হলিউড সিনেমায় বাবা বিজয়-জেসন স্টেথামকে চান ছেলে সঞ্জয়

ভারতীয় তামিল সিনেমার শীর্ষ তারকা থালাপতি বিজয়কে নিয়ে এক অভাবনীয় স্বপ্নের...

দাবানলে সস্ত্রীক নিরাপদ স্থানে জর্জ ক্লুনি

ফ্রান্সের ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানলের কারণে দক্ষিণ-পূর্বাঞ্চলের ব্রিগনোলস...

মস্কোতে বোমা বিস্ফোরণ, নিহত ৩

রাশিয়ার রাজধানী মস্কোর একটি রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা