সংগৃহিত
অপরাধ

পাবনায় ২ জনকে কুপিয়ে জখম

পাবনা প্রতিনিধি: জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে পাবনা সদর উপজেলার দুবলিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুজন আলী স্বপন ও মোজাহার আলী বিশ্বাস নামের ২ ব্যক্তিকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী।

রোববার (৩১ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে পাবনা সদরের চরতারাপুর ইউনিয়নের আরিয়া গোহাইলবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুত্বর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শিক্ষক সুজন আলী স্বপন চরতারাপুরের টাটিপাড়ার মাহমুদ আলী খানের ছেলে এবং মোজাহার আলী সাদুল্লাপুর ইউনিয়নের পাটোয়া গ্রামের মৃত আজাহার আলী বিশ্বাসের ছেলে।

গ্রেফতাররা হলেন- মালপাড়া চোকদারপাড়া গ্রামের মকছেদ প্রামানিকের ছেলে প্রধান আসামি মজিদ প্রামাণিক, একই গ্রামের মোজাই প্রামানিকের ছেলে বাচ্চু প্রামাণিক।

প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা গেছে, চরতারাপুরের মালপাড়ার চকদারপাড়ার মজিদ প্রাং, শহিদ প্রাং, লতিফ প্রাং, মতিন প্রাং ও ইকবাল হোসেনসহ অভিযুক্তদের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল।

রোববার সকালে মোজাহার আলী বিশ্বাস তার সন্তান মোতালেব ও প্রতিবেশী সুজন আলী স্বপনকে সাথে নিয়ে জমিতে কাজ করছিলেন। এ সময় অভিযুক্তরা চাইনিজ কুড়ালসহ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে এবং তাদের কুপিয়ে হত্যার চেষ্টা করে।

পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে গুরুত্বর আহত অবস্থায় সুজন আলী স্বপন ও মোজাহার আলী বিশ্বাসকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে সুজন আলী স্বপনের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

প্রধান অভিযুক্ত মজিদ প্রামাণিক গ্রেফতার হওয়ায় অন্যতম অভিযুক্ত ইকবাল হোসেনের মুঠোফোনের একাধিক নাম্বারে একাধিবার যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশান আলী বলেন, এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে। আজ ২ জন আসামিকেও গ্রেফতার করা হয়েছে। বাকিদের ধরতে পুলিশের অভিযান চলছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতির জয়গান

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সরকারি কর্মকর্ত...

চার বন্দরে ৩ নম্বর সংকেত, উপকূলে ঝড়ের শঙ্কা

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

‘মিথ্যা বলব না’, বিশ্বকাপ-ব্যর্থতা নিয়ে মুখ খুললেন এমবাপে

সেমিফাইনালে স্পেনের কাছে হেরে হ্যাটট্রিক ফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া করে বিশ্...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

শাপলা চত্বর হত্যাকাণ্ড ‘জেনোসাইড’ : চিফ প্রসিকিউটর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘ...

নিষিদ্ধ আ.লীগের সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম...

ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা 

দিনাজপুরের ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করেছে ব...

লাইফস্টাইল
বিনোদন
খেলা