সংগৃহীত ছবি
খেলা

পাকিস্তানে পৌঁছাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছে বাংলাদেশ-এ দল। আগামী ২১ আগস্ট থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। যার জন্য নাজমুল হোসেন শান্তদের ক্যাম্প শুরু হয়েছে কয়েকদিন আগে। ইতোমধ্যে জাতীয় দলে থাকা ক্রিকেটারদের একটি অংশ পাকিস্তানেও পৌঁছে গেছেন। মূল সিরিজ শুরুর আগে সেখানে ‘এ’ দলের হয়ে খেলবেন মুশফিকুর রহিম ও মুমিনুল হকরা।

সব ঠিক থাকলে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ১৬ আগস্ট বাংলাদেশ জাতীয় দল পাকিস্তানে যাবে। অবশ্য পিসিবি প্রস্তাব রেখেছে তারা চাইলে আগেও যেতে পারবে। এ ছাড়া বিসিবিও সেই চেষ্টা করছে বলে জানিয়েছিলেন একটি সূত্র। এর আগে বর্তমান পরিস্থিতিতে দুই দিনের জন্য পিছিয়ে গিয়েছিল বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফর। পরে গতকাল (শুক্রবার) সকালে মুশফিকুর রহিম-মুমিনুল হকরা ‘এ’ দলের সঙ্গে দেশ ছাড়েন।

তাদের সেই ফ্লাইট আজ ভোরে পাকিস্তানের ইসলামাবাদে গিয়ে পৌঁছায়। বিমানবন্দরে বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটারদের ফুল দিয়ে বরণ করে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে সিরিজের নতুন সূচিও প্রকাশ করেছে তারা। নতুন সূচি অনুযায়ী– ১৩-১৬ আগষ্ট মাঠে গড়াবে প্রথম চারদিনের ম্যাচ। এর আগে ১১ এবং ১২ আগষ্ট নিজেদের মধ্যে ভাগ হয়ে অনুশীলন করবেন মুশফিকরা।

আমার বাংলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রতিশ্রুতি পূরণে এগিয়ে এমপি মোশাররফ

পটুয়াখালীর কলাপাড়ায় নতুন করে ‘১৩ নম্বর হাজীপুর ইউনিয়ন পরিষদ’ গঠন...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে নতুন দায়িত্বে ফজলুর রহমান

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পুনর্গঠিত ন...

প্রথম টেস্টের আগে সুখবর পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু...

দাবানলে পুড়ছে ইউরোপ, গ্রিসে উদ্ধার অভিযান

প্রচণ্ড তাপপ্রবাহ, খরা ও দমকা হাওয়ার কারণে ইউরোপের...

৫ আগস্ট কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজ...

আফগান সিরিজে কড়া নিরাপত্তায় আয়ারল্যান্ড

আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজনকে কেন্দ্র করে সমালোচনার...

'বাংলাদেশি হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন'

ভারতের পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী নাগরিকত্ব সংশোধনী আইন (স...

লাইফস্টাইল
বিনোদন
খেলা