ছবি: সংগৃহিত
আন্তর্জাতিক

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর নতুন অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর নতুন অভিযানের খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, রামাল্লার পশ্চিমে নিলিন শহরে অভিযান চালিয়ে বেশ কয়েকটি স্থাপনা ধ্বংস করেছে ইসরায়েলি সেনারা।

আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়, নাবলুসের দক্ষিণে বেইতা এলাকার জাবাল সালমান অঞ্চলেও অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী, যার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে সূত্রগুলো।

প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহ থেকে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান আরও জোরদার হয়েছে। একই সময়ে ইহুদি বসতি স্থাপনকারীদের হামলার ঘটনাও বেড়েছে বলে অভিযোগ করেছেন ফিলিস্তিনি বাসিন্দারা। নাবলুসের কাছে এক বন্দুকযুদ্ধে চার ফিলিস্তিনি ও দুই ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে, আর তখন থেকেই বিভিন্ন এলাকায় অভিযান বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অভিযান ও বসতি স্থাপনকারীদের সহিংসতা ফিলিস্তিনিদের ওপর চাপ আরও বাড়িয়ে দিচ্ছে। তবে ইসরায়েলি কর্তৃপক্ষের ভাষ্য, নিরাপত্তা নিশ্চিত করা ও সশস্ত্র তৎপরতা প্রতিরোধের লক্ষ্যেই এসব অভিযান চালানো হচ্ছে।

সূত্র: আল জাজিরা

আমার বাঙলা/ তালহা

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা