সংগৃহিত
পরিবেশ

পরিবেশের ক্ষতি রোধে ব্লক ইট ব্যবহার জরুরি

নিজস্ব প্রতিবেদক: পরিবেশের ক্ষতি রোধে পোড়ানো ইটের পরিবর্তে ব্লক ইট ব্যবহার জরুরি উল্লেখ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, সরকার ব্লক ইট ব্যবহারের প্রতিবন্ধকতা দূর করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সভাকক্ষে পোড়ানো ইটের পরিবর্তে ব্লক ইট ব্যবহারের চ্যালেঞ্জ মোকাবিলায় অংশীজনদের নিয়ে একটি মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, সরকার ব্লক ইট তৈরির জন্য প্রশিক্ষণ ও ঋণ প্রদান করবে। বিভিন্ন ব্যাংক যাতে ঋণ দিতে এগিয়ে আসে সে বিষয়টি নিশ্চিত করতে হবে। ওয়ানস্টপ সেবার ব্যবস্থা করা হবে। ব্লক ইট ব্যবহারের চ্যালেঞ্জগুলো সমাধানে সকল স্টেক হোল্ডারদের নিয়ে একটি কর্মশালা করা হবে। এ সময় চ্যালেঞ্জগুলো আলোচনা করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছিউদ্দিন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান, রাজউক চেয়ারম্যান মো. আনিছুর রহমান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উদ্দিন নুরী, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. আবদুল হামিদ, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ) ড. ফাহমিদা খানম প্রমুখ।

এছাড়া সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সরকারি কর্মকর্তা, ব্লক ইট প্রস্তুতকারক সমিতির প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতির জয়গান

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সরকারি কর্মকর্ত...

চা শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা নোলানের

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

সম্পর্কের গভীরতার সাথে সঙ্গীর আচরণের পরিবর্তন, কেন হয়?

প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের শুরুর সময়টুকু সাধারণত ভালোবাসা, উচ্ছ্বাস এবং দী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা