ছবি: আমার বাঙলা
সারাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের নির্বাচনী শেষ জনসভা

  পটুয়াখালী (প্রতিনিধি )

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় কলাপাড়া উপজেলা প্রশাসন মাঠে ১১৪ পটুয়াখালী-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের ধানের শীষ প্রতীকের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (২০২৬) উপলক্ষে শেষ নির্বাচনী জনসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও ধানের শীষের প্রার্থী এবিএম মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট টোটন, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু তালুকদার, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুসা তাওহীদ নান্নু মুন্সিসহ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।

এছাড়াও যুবদল, ছাত্রদল, মহিলা দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনসভায় উপস্থিত ছিলেন।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের পটুয়াখালী জেলার সাবেক আমির হাবিবুর রহমান এবং গণঅধিকার পরিষদের ১১৪ পটুয়াখালী-৪ আসনের ট্রাক প্রতীকের প্রার্থী রবিউল হাসান বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনকে পূর্ণ সমর্থন প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন বলেন, “আমার প্রতি আপনাদের অর্পিত দায়িত্ব আমি নিষ্ঠার সঙ্গে পালন করবো।”

তিনি আরও বলেন, “সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূল করে একটি সুস্থ ও সুন্দর সমাজ উপহার দেবো। দলমত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে কলাপাড়া ও রাঙ্গাবালীর সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য।”

এ সময় দলমত নির্বিশেষে উপস্থিত সাধারণ মানুষ তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮

ঢাকার সাভারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা