ছবি: সংগৃহীত
সারাদেশ
কুমিল্লা-৪

নেতাকর্মীদের জোটপ্রার্থী জসিমের পক্ষে কাজ করার নির্দেশ বিএনপির

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মোহাম্মদ জসিম উদ্দিনের ট্রাক প্রতীকের পক্ষে কাজ করতে দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছে বিএনপি। আসনটিতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটের প্রার্থীর পক্ষে কাজ করার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তারেক মুন্সী বলেন, দলের হাইকমান্ড থেকে মৌখিকভাবে জোটের প্রার্থী মোহাম্মদ জসিম উদ্দিনের ট্রাক প্রতীকের পক্ষে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এখনো লিখিত কোনো আদেশ পাওয়া যায়নি। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি পাওয়া যাবে বলে তিনি জানান।

প্রসঙ্গত, গত ২ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই শেষে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। তবে ওইদিন এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ ও তার আইনজীবী হলফনামায় তথ্য গোপনের অভিযোগ তোলেন। তাদের দাবি ছিল, মঞ্জুরুল আহসান মুন্সীর আর্থিক প্রতিষ্ঠানে দায় রয়েছে এবং তিনি ব্যাংকের ঋণখেলাপি হওয়া সত্ত্বেও নির্বাচনে অংশ নিতে উচ্চ আদালত থেকে তিন মাসের একটি স্থগিতাদেশ এনেছেন, যা হলফনামায় উল্লেখ করা হয়নি।

এর জবাবে মঞ্জুরুল আহসান মুন্সীর আইনজীবী যুক্তি উপস্থাপন করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রায় এক ঘণ্টা শুনানি ও পাল্টাপাল্টি যুক্তিতর্কের পর রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

রিটার্নিং কর্মকর্তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে শুনানি শেষে ১৭ জানুয়ারি তার আপিল মঞ্জুর করে ইসি। এতে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।

ইসির এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ১৯ জানুয়ারি মঞ্জুরুল আহসান মুন্সী হাইকোর্টে রিট করেন। তবে ২১ জানুয়ারি হাইকোর্ট রিটটি সরাসরি খারিজ করে দেন।

এরপর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন মঞ্জুরুল আহসান মুন্সী। গত ২৬ জানুয়ারি আপিল বিভাগ এই আবেদনের শুনানি ২৮ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেন। এর মধ্যে হাইকোর্টের আদেশের প্রত্যায়িত অনুলিপি পেয়ে তিনি নিয়মিত লিভ টু আপিল করেন। ৩০ জানুয়ারি লিভ টু আপিলের শুনানি শেষে আপিল বিভাগ আদেশের জন্য দিন ধার্য করেন। পরে আপিল বিভাগ তার করা লিভ টু আপিলও খারিজ করে দেন।

এ অবস্থায় বিএনপির পক্ষ থেকে ওই আসনে আর কোনো প্রার্থী মনোনয়ন না দেওয়ায় দলটি কার্যত বাধ্য হয়ে জোটের শরিক গণঅধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ জসিম উদ্দিনের পক্ষে কাজ করার নির্দেশনা দেয়।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা