নিজস্ব প্রতিবেদক
সারাদেশ

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

নীলফামারী প্রতিনিধি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নীলফামারীতে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে কলেজ ছাত্রদল।

মঙ্গলবার দুপুরে (২৮ এপ্রিল) কলেজ ছাত্রদলের উদ্যোগে নীলফামারী সরকারি কলেজ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন অধ্যক্ষ একেএম সিদ্দিকুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান মোছাব্বের হোসেন সরকার, প্রভাষক সোলায়মান আলী, শরীরচর্চা শিক্ষক ফারুক খান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক পায়েলুজ্জামান রক্সি এবং সদস্য সচিব মাসুদ রানা।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম বলেন, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে সারা দেশে সবুজায়নের কর্মসূচি শুরু হয়েছে। এরই আলোকে নীলফামারীতে ছাত্রদলের বিভিন্ন ইউনিট বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে, যা অব্যাহত থাকবে।

অধ্যক্ষ সিদ্দিকুর রহমান ছাত্রদলের এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, জলবায়ু পরিবর্তনের এই কঠিন সময়ে প্রকৃতিকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি আরও বলেন, পড়াশোনার পাশাপাশি পরিবেশ সুরক্ষায় আমরা সকলে এগিয়ে আসি এবং শুধু চারা রোপণ নয়, এগুলো বড় করে তোলার দায়িত্বও সবার।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা