সারাদেশ

নীলফামারীতে সড়ক পরিবহণ মালিক গ্রুপের পাঁচ নেতাকে অব্যাহতি

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের পাঁচ নেতাকে অব্যাহতি দেয়া হয়েছে। সংগঠন বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকায় এই সিদ্ধান্ত নেয় সংগঠনটি।

অব্যাহতি পাওয়া পাঁচজনের মধ্যে রয়েছেন সংগঠনের সহ- সভাপতি মোফাখখারুল ইসলাম সংগী, সাধারণ সম্পাদক কাজী তারিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ফাহমিদ ফয়সাল কমেট, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম মিঠুন ও সড়ক সম্পাদক-১ রাশেদুজ্জামান মিল্টন।

গত ২৫ফেব্রুয়ারী সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে নিশ্চিত করেছেন সংগঠনের সভাপতি আরেফ রব্বানী মানিক। সংগঠন সুত্র জানায়, গেল বছরের ১ ডিসেম্বর থেকে চলতি বছরের ১৫ জানুয়ারী পর্যন্ত সংগঠন বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকায় কারণ দর্শানো নোটিশ দেয়া হলেও তারা নোটিশের জবাব কিংবা কার্যালয়ে উপস্থিত হন নি। যার কারণে সাধারণ সভায় সংগঠনের ১৩ (ড) ধারা মোতাবেক পাঁচজনকে অব্যাহতি দেয়া হয়।

নীলফামারী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি আরেফ রব্বানী মানিক জানান, সংগঠনের যথাযথ নিয়ম অনুসারে সাধারণ সম্পাদকসহ পাঁচজনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। এদিকে সাধারণ সম্পাদক হিসেবে সিনিয়র সহ-সভাপতি আবুল হাসনাত রাসেলকে দায়িত্ব দেয়া হয়। প্রসঙ্গত গেল বছরের ২৬ আগষ্ট ১৩ সদস্য বিশিষ্ট নীলফামারী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের কমিটি গঠন করা হয়।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ...

মেট্রোরেলের গাবতলী - দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয় গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধ...

অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত

দক্ষিণ এশিয়ায় অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আন্তঃদেশীয় সংগঠি...

হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতি জিয়া হত্যায় জড়িত!

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সাবেক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান গুলি ক...

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮

ঢাকার সাভারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা