ছবি: সংগৃহীত
সারাদেশ

নির্বাচনি প্রচারণায় সোমবার কুষ্টিয়ায় আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

কুষ্টিয়া প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আগামী সোমবার কুষ্টিয়ায় আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

কুষ্টিয়া জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির আলহাজ আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে জানান, ডা. শফিকুর রহমান ঢাকা থেকে হেলিকপ্টারযোগে কুষ্টিয়ায় পৌঁছাবেন। কুষ্টিয়ায় পথসভা শেষে তিনি মেহেরপুর, চুয়াডাঙ্গাসহ কয়েকটি জেলায় জনসভায় অংশ নেবেন।

দলীয় কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া থেকেই তিনি নির্বাচনি প্রচারণা শুরু করবেন। সফরকালে বিভিন্ন জেলায় পথসভা ও জনসভা করার কথা রয়েছে।

এদিন সকাল ১১টায় কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত জনসভায় তিনি অংশ নেবেন। সভা শেষে তিনি পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

এই সফরের মাধ্যমে তিনি দলীয় প্রার্থী ও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন এবং সাধারণ ভোটারদের কাছে জামায়াতে ইসলামীর নির্বাচনি বার্তা তুলে ধরবেন।

এ উপলক্ষে জেলা জামায়াতে ইসলামী ও উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নেতাকর্মীরা জানিয়েছেন, এই কর্মসূচিকে ঘিরে প্রায় তিন লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে। সফর ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

জামায়াত নেতারা আশা প্রকাশ করেন, আমিরের এই সফর কুষ্টিয়ায় দলের নির্বাচনি কার্যক্রমকে আরও গতিশীল করবে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা