ছবি: সংগৃহীত
সারাদেশ

ভাঙ্গায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১০

আমার বাঙলা ডেস্ক

ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে ভাঙ্গা পৌরসভার প্রাণী সম্পদ গবেষণা কেন্দ্র সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘণ্টাব্যাপি উদ্ধার অভিযান চালিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে। এসময় মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, ফরিদপুরমুখী একটি বাস ও ভাঙ্গামুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক ও হেলপার মারা যায়। আহত হয় ১০ জন। তাদেরকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি সড়ক থেকে সরিয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিহতরা হলেন- ট্রাকের চালক রাশেদ শেখ (২৮) ও ট্রাকের হেলপার নবীন শেখ(২২) ও এরা দুজনই ফরিদপুর জেলার ধলার মোড় এলাকায় বাসিন্দা।ভাঙ্গা হাইওয়ে থানার ওসি হেলাল উদ্দিন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় শনাক্ত করা যায়নি। নিহত দুই জনের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সেমিকন্ডাক্টর শিল্পকে অগ্রাধিকার খাত ঘোষণা প্রধানমন্ত্রীর

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

সাংবাদিক কেএম বাচ্চু নৃশংস হামলার শিকার

কুয়াকাটায় দৈনিক দেশ রূপান্তর-এর কুয়াকাটা প্রতিনিধি, পরিবেশ ও পর্যটনকর্মী সাংব...

শিক্ষামন্ত্রীর পদত্যাগে অনড় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব জাতিসংঘে গৃহীত

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা

শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে কিছুটা টানা...

চা শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সরকারের সতর্ক পদক্ষেপ, আসছে পরিবর্তন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও প্র...

ইরাকে মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দিল ইরান

ইরাকের এরবিলে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংস করে দেওয়া...

“সাহাবুদ্দিন ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য”

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী...

দুই দিন পর বঙ্গভবন ছাড়লেন সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা