ছবি-সংগৃহীত
খেলা
ওডিআই বিশ্বকাপ ২০২৩

কিউইদের বিপক্ষে ইংলিশদের সংগ্রহ ২৮২

ক্রীড়া ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার পর মাঠ গড়িয়েছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। আসরের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার্স আপ নিউ জিল্যান্ড। ম্যাচে প্রথমে ব্যাট করে নিউ জিল্যান্ডের বিপক্ষে লড়াকু সংগ্রহ পেয়েছে ইংলিশরা।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করে ইংল্যান্ড। যেখানে জো রুটের ফিফটিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৮২ রান সংগ্রহ করেছে ইংলিশরা। কিউইদের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ২৮৩ রান।

ইংল্যান্ডের হয়ে ইনিংস উদ্বোধনে নেমে মুখোমুখি দ্বিতীয় বলেই ছক্কা হাঁকিয়ে রানের খাতা খোলেন জনি বেয়ারস্টো। এরপর অবশ্য দেখে খেলতে থাকেন দুজন। ম্যাচের অষ্টম ওভারের চতুর্থ বলে ম্যাট হেনরিকে মারতে গিয়ে সাজঘরে ফেরেন ডেভিড মালান। আউট হওয়ার আগে ১৪ রান করেন তিনি।

মালানের বিদায়ে ক্রিজে আসেন জো রুট। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নেয়ার চেষ্টা করেন বেয়ারস্টো। কিন্তু ইনিংস লম্বা করতে পারেননি। স্যান্টনারের বলে ড্যারিল মিচেলের তালুবন্দী হন তিনি। এরপর হ্যারি ব্রুক এসে রান তুলতে থাকেন। তবে তরুণ রাচিন রবীন্দ্রর ঘূর্ণিতে পুল করতে গিয়ে ডেভন কনওয়ের তালুবন্দী হন ব্রুক। এর পরপরই গ্লেন ফিলিপসের বলে বোল্ড হন মঈন আলী।

চার উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে ইংলিশরা। সেখান থেকে অধিনায়ক জস বাটলারকে নিয়ে এগোতে থাকেন রুট। তুলে নেন আসরের প্রথম ফিফটি। এরপর বাকি ব্যাটাররা এসে থিতু হয়েও টিকতে পারেননি। ম্যাচের ৪২তম ওভারে ৭৭ রানে বিদায় নেন রুটও। শেষ মুহূর্তে ক্রিস উড এবং আদিল রশিদ জুটিতে ভর করে ২৮২ রানে থামে ইংলিশদের ইনিংস।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন ম্যাট হেনরি। এছাড়াও দুটি করে উইকেট নিজেদের ঝুলিতে ভরেছেন মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপস।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা