ছবি-সংগৃহীত
বিজ্ঞান

নতুন প্রজাতির ডাইনোসরের ফসিল আবিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক: ল্যাটিন আমেরিকার দেশ চিলিতে আবিষ্কৃত হয়েছে দক্ষিণ গোলার্ধে পূর্বে অজানা একটি প্রজাতির তৃণভোজী ডাইনোসরের দেহাবশেষ। এটি ডাকবিল ডাইনোসর প্রজাতির পরিসর সম্পর্কে দীর্ঘকাল থেকে চলে আসা প্রচলিত ধারণা পাল্টিয়ে দিয়েছে।

শুক্রবার (১৭ জুন) বিজ্ঞানীরা এ কথা জানিয়েছেন।

দৈর্ঘ্যে চার মিটার (১৩ ফুট) এবং এক টন ওজনের গনকোকেন ন্যানোই (দেখতে বন্য রাজহাঁসের মতো) ৭২ মিলিয়ন বছর আগে চিলির প্যাটাগোনিয়ার একেবারে দক্ষিণে বাস করত।

চিলি বিশ্ববিদ্যালয়ের জীবাশ্ম বিজ্ঞান (প্যালিওন্টোলজিক্যাল) নেটওয়ার্কের পরিচালক আলেকজান্ডার ভার্গাস বলেন, ‘এগুলো ছিল সরু-সুদর্শন তৃণভোজী ডাইনোসর, যা উচ্চতায় এবং সমতলে গাছপালা থেকে খাদ্য গ্রহণ করতে পারতো এবং এ জন্য সহজেই দ্বিপদ এবং চতুর্পদী ভঙ্গি গ্রহণ করতে পারতো।’

রাজধানী সান্তিয়াগোতে গবেষণা জার্নাল সায়েন্স অ্যাডভান্সেসে এই রিপোর্ট প্রকাশ করা হয়।

আবিষ্কারটি প্রমাণ করে যে চিলির প্যাটাগোনিয়া অত্যন্ত প্রাচীন প্রজাতির হ্যাড্রোসরের আশ্রয়স্থল ছিল। ১৪৫ থেকে ৬৬ মিলিয়ন বছর আগে ক্রিটেসিয়াস যুগে উত্তর আমেরিকা, এশিয়া এবং ইউরোপে প্রচলিত ডাকবিল (হাঁসের মতো) ডাইনোসর প্রজাতি বাস করতো।

প্রত্যন্ত দক্ষিণের ভূমিতে তাদের উপস্থিতি বিজ্ঞানীদের অবাক করেছে জানিয়ে ভার্গাস বলেন, তাদের ‘বুঝতে হবে কিভাবে তাদের পূর্বপুরুষরা সেখানে এসেছিলো।’

গনকোকেন ন্যানোই, চিলিতে আবিষ্কৃত ডাইনোসরের পঞ্চম প্রজাতি, প্রকৃতপক্ষে ২০১৩ সালে পাওয়া গিয়েছিল, দীর্ঘ এক দশক পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই শেষে তারা আবিস্কারের এই ঘোষণা দেন।

এই অঞ্চলের প্রথম ও আদি অধিবাসীদের তেহুয়েলচে ভাষা থেকে গনকোকেন নামটি এসেছে, এর অর্থ ‘বন্য হাঁস বা রাজহাঁসের মতো।’তথ্যসূত্র: বাসস

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা