রাজনীতি

দেশে ‍অস্থিতিশীল পরিস্থিতি স্বাভাবিক করতে নির্বাচনের বিকল্প নেই: টুকু

নিজস্ব প্রতিবেদক

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, যতো তাড়াতাড়ি নির্বাচন দেবেন ততো তাড়াতাড়ি মানুষ তাদের পছন্দের সরকারকে চেয়ারে বসাতে পারবে। দেশে ‍অস্থিতিশীল পরিস্থিতি স্বাভাবিক করতে হলে নির্বাচনের বিকল্প নেই।

শুক্রবার (৪ এপ্রিল) রাতে টাঙ্গাইল স্টেডিয়ামে সৃষ্টি একাডেমিক স্কুল অ্যালাইমনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, মানুষ ভোট দেওয়ার জন্য তাকিয়ে আছে, তাই সরকারের উচিত নির্বাচন দেওয়া। নির্বাচন হলে মানুষ তাদের ভোট প্রয়োগ করতে পারবে।

সৃষ্টি একাডেমিক স্কুল অ্যালাইমনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সর্নক সরকারের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন টাঙ্গাইল জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আলী ইমাম তপন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, যুবদলের আহ্বায়ক রাশেদুজ্জামান রাশেদ, যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান মালা, ছাত্রদলের ইশতিয়াক আহমেদ ইমন, মীর নাঈম। খেলায় অংশগ্রহণ করে অভয় ১৮ ও বিশেষ ২২ দল।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই

ভূরাজনৈতিক উত্তেজনার কারণে এশিয়া কাপের ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্তের ব্যাখ্...

রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় অবৈধ অটোরি...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান অভিযান

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শনিবার রাত থেকে র...

গাইবান্ধায় ৩৮৫১ কিমি কাঁচা সড়ক, বর্ষায় কাদা-খরায় ধুলা

গাইবান্ধায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন ৩ হাজার ৮৫১ কিল...

ময়মনসিংহে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে।...

লাইফস্টাইল
বিনোদন
খেলা