সংগৃহিত
আন্তর্জাতিক

দিল্লিতে শৈত্যপ্রবাহ, বৃষ্টির পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক: দিল্লি ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেই কুয়াশা কেটে সূর্যের দেখা মিলবে বলে জানিয়েছে দেশটির হাওয়া অফিস। কিন্তু দিল্লি ও তার সংলগ্ন এলাকায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, রাজধানীসহ উত্তর ভারতের একাধিক এলাকার ওপর দিয়ে বইবে শৈত্যপ্রবাহ।

ভারতের আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ভোর ও রাতের দিকে উত্তর ভারতের ‌বিভিন্ন অংশে শীতল বাতাস বইবে। সেই সঙ্গে কুয়াশার ঘনঘটাও থাকবে। আগামী কয়েক দিন আবহাওয়া পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। ২৭ জানুয়ারি পর্যন্ত পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও উত্তর প্রদেশের একাধিক জায়গায় সকাল ও রাতের দিকে ঘন থেকে অতি ঘন কুয়াশা দেখা দিতে পারে।

উত্তর ভারতের পাশাপাশি, কুয়াশার সর্তকতা রয়েছে উত্তর-পূর্ব ভারতের অন্যান্য রাজ্যেও। বিশেষত সকালের দিকে বিহারের বিস্তৃর্ণ এলাকা কয়েক ঘণ্টা মুড়ে থাকবে ঘন কুয়াশায়। অন্তত আগামী তিন দিন এমনই আবহাওয়া থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে হিমাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও মিজোরামের কিছু এলাকায় সকালের দিকে কুয়াশা দেখা মিলবে। বৃহস্পতিবার পর্যন্ত এই ৫ রাজ্যের আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে।

তাছাড়া আগামী তিন দিন উত্তর ভারতের প্রায় সব ক’টি রাজ্যেই ঠান্ডা থাকবে। কনকনে ঠান্ডার পরিস্থিতি তৈরি না হলেও এখনই শীত বিদায় নেওয়ার সম্ভাবনা নেই। রাজস্থান, মধ্য প্রদেশের বিস্তৃর্ণ এলাকায় ঠান্ডা বাতাস বইবে। সকাল ও রাতের দিকে শীতের আমেজ উপভোগ করবেন বাসিন্দারা।

কুয়াশার কারণে ভোরের দিকে ভারতে বেশ কিছু ট্রেন দেরিতে ছেড়েছে। বিমান সেবাতে সামান্য বিঘ্ন ঘটেছে বলে খবর। সূত্র: ইন্ডিয়াটুডে

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা