সংগৃহিত
আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় বন্যায় নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকার পূর্ব উপকূলে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে। দেশেটির স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

নেলসন ম্যান্ডেলা বে মিউনিসিপ্যালিটির এক মুখপাত্র বলেন, ইস্টার্ন কেপে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। নেলসন ম্যান্ডেলা উপসাগর থেকে ২ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। বিশেষ করে পৌরসভার অস্থায়ী বাড়িগুলো থেকে বহু মানুষকে সরিয়ে নেওয়া হয়।

স্থানীয় কর্তৃপক্ষ পোশাক, খাদ্য এবং কম্বল সহায়তা দেওয়া জন্য আবেদন জানিয়েছে। প্রতিবেশী কোয়াজুলু-নাতালের প্রাদেশিক সরকারও বলেছে যে, বন্দর নগরী ডারবান এবং এর আশেপাশে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে।

প্রাদেশিক কর্তৃপক্ষ কোয়াজুলু-নাটালে সতর্কতা জারি করেছে। প্রাদেশিক সরকারের এক বিবৃতিতে বলা হয়, ৫৫ জন সামান্য থেকে মাঝারি আঘাত পেয়েছেন এবং তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভারী বৃষ্টি-বন্যায় অন্তত ১২০ জন বাস্তুচ্যুত হয়েছে এবং তিনটি অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার ইতিহাসের সবচেয়ে খারাপ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছিল ডারবান এবং এর আশেপাশের এলাকায়। সে সময় ভূমিধসে চার শতাধিক মানুষ প্রাণ হারায়।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা