বিনোদন

তাসনিয়া ফারিণের মানবিক আবেদন

বিনোদন প্রতিবেদক

গত শুক্রবার ইউটিউব চ্যানেল প্রাঙ্ক কিংয়ের একটি নাটকের শুটিংয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে টাঙ্গাইলে যাওয়ার সময় লাইট ও জেনারেটরবাহী একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে পাঁচজন গুরুতর আহত হন। এর মধ্যে সবচেয়ে সংকটাপন্ন অবস্থায় আছেন লাইটম্যান সহকারী রবিন।

এরই মধ্যে গত সোমবার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন রবিনের একটি হাত কেটে ফেলা হয়েছে। একটি পা-ও ঝুঁকিতে রয়েছে। রবিনের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য প্রয়োজন আর্থিক সহায়তা। এই লাইটম্যান সহকারীর বর্তমান ও ভবিষ্যৎ বিবেচনায় পাশে থাকার অনুরোধ জানিয়েছে শোবিজের তারকা থেকে বিভিন্ন সংগঠন। রবিনের সাহায্যে মানবিক আবেদন জানালেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

ঘটনার বর্ণনা দিয়ে বুধবার এক ফেসবুক পোস্টে ফারিণ লিখেছেন, ‘আসসালামু আলাইকুম, ফিল্ম অ্যান্ড মিডিয়া লাইটম্যান অ্যাসোসিয়েশনের সদস্য লাইটম্যান রবিন গত ৪ সেপ্টেম্বর ভোররাতে শুটিংয়ের কাজে টাঙ্গাইল যাওয়ার পথে রোড অ্যাক্সিডেন্ট হয়ে বর্তমানে পঙ্গু হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। ইতিমধ্যে গত ৮ তারিখে তার বাঁ হাত কেটে ফেলা হয়েছে এবং তার বাঁ পা–টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। হয়তো এটাও বিচ্ছিন্ন হতে পারে।’

রবিনকে সাহায্যের আহ্বান জানিয়ে ফারিণ লিখেছেন, ‘রবিন একজন অত্যন্ত হতদরিদ্র পরিবারের সন্তান। তাঁর দুই বছরের একটি কন্যাসন্তান রয়েছে। এমন অবস্থায় আমাদের ফিল্ম অ্যান্ড মিডিয়া লাইটম্যান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, রবিনের বর্তমান ও ভবিষ্যৎ বিবেচনা করে পাশে থাকার জন্য সবার কাছে বিনীতভাবে অনুরোধ করছি।’

এদিকে রবিনের পাশে দাঁড়াতে সদস্যদের আহ্বান জানিয়েছে ছোট পর্দার নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ। ১২ সেপ্টেম্বরের ভেতর আহত ব্যক্তিদের আর্থিক সহায়তার অনুরোধ জানিয়েছে তারা।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা