সংগৃহিত
আন্তর্জাতিক

তাইওয়ানকে যুদ্ধবিমানের যন্ত্রাংশ দেবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: তাইওয়ানের কাছে ৮ কোটি ডলারের এফ-১৬ যুদ্ধবিমানের যন্ত্রাংশ বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। গত বুধবার এই তথ্য জানিয়েছে পেন্টাগনের প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (ডিএসসিএ)। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

এক বিবৃতিতে ডিএসসিএ বলেছে, এই বিক্রয় তাইওয়ানের ‘নিরাপত্তার উন্নতি করতে ও এই অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা, সামরিক ভারসাম্য এবং অর্থনৈতিক অগ্রগতি বজায় রাখতে সহায়তা করব।’ তাইওয়ানে অস্ত্রের যন্ত্রাংশ বিক্রির অনুমোদন দেওয়ায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এই সিদ্ধান্ত দেশটির বিমান বাহিনীর যুদ্ধ ও প্রতিরক্ষা চাহিদাকে আরও বাড়িয়ে তুলবে। জুলাই মাসে এটি চূড়ান্ত হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

একটি বিবৃতিতে মন্ত্রণালয়টি বলেছে, ‘শান্তি ও প্রকাশ্য যুদ্ধের মধ্যবর্তী হয়রানির কৌশল হিসেবে চীনের কমিউনিস্ট পার্টি নিয়মিত ও ধারাবাহিকভাবে আমাদের আত্মরক্ষার অধিকার সীমিত করাসহ নৌ ও বিমান প্রশিক্ষণের স্থান এবং পাল্টা পদক্ষেপের সময়কে নিষ্পেষণের চেষ্টা করছে।’

তাইওয়ানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহকারী দেশ যুক্তরাষ্ট্র। বেইজিং বারবার দেশটিকে এই দ্বীপে অস্ত্র বিক্রি বন্ধ করার আহ্বান জানিয়েছে। দ্বীপ রাষ্ট্রটিকে নিজ ভূখণ্ডের অংশ বলে মনে করে চীন। তবে দেশটির এমন দাবির তীব্র বিরোধিতা করে তাইওয়ান।

এ বিষয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে মন্তব্যের জন্য অনুরোধ করা হলে তাৎক্ষণিকভাবে কোনো জবাব পায়নি রয়টার্স। গতকাল বৃহস্পতিবার পার্লামেন্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী ওয়েলিংটন কু বলেন, মার্কিন ইন্দো-প্রশান্ত কৌশলে ‘কার্যকর প্রতিরোধের’ অংশ হতে তাইওয়ানকে অবশ্যই আত্মরক্ষার সক্ষমতা বাড়াতে হবে।

তিনি বলেছিলেন, ‘তবে তাইওয়ান-মার্কিন সামরিক সহযোগিতার জন্য এমন অনেক কিছুই আছে যা আমরা শুধু করে দেখাতে পারি, বলতে পারি না।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

লোহিত সাগরেও টোল বসাতে চায় হুথি গোষ্ঠী

লোহিত সাগরের দক্ষিণাংশ দিয়ে যাতায়াতকারী বা...

বিকাশের ২ কোটি ৩৫ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২

সাভারের আশুলিয়ায় নায়ফা ট্রেড বিডি নামের একটি প্রতিষ্ঠানের বিকাশের ইলেকট্রনিক...

ইরান যুদ্ধে খরচ ৩৫ বিলিয়ন ডলার, তলানিতে মার্কিন ক্ষেপণাস্ত্র মজুত

ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র তাদের থাড প্রতিরোধ...

উখিয়া ক্যাম্পে আরসা কমান্ডারকে গুলি করে হত্যা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে আরাকান রোহিঙ্গা স্যা...

যৌনকর্মীর গল্পে ‘গুলশানের চামেলি’, থাকছেন বাঁধন-মধুমিতা

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

লাইফস্টাইল
বিনোদন
খেলা