সারাদেশ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে তিন যানবাহনের সংঘর্ষ, আহত ১২

মুন্সিগঞ্জ প্রতিনিধি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে তিনটি যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন ১২ জন। সংঘর্ষের কারণে এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ ছিল আধা ঘণ্টা।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাওয়াগামী গ্রীন ঢাকা পরিবহনের একটি বাসকে পেছন থেকে সুরভি পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে গ্রীন ঢাকা পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা সড়ক নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত পেট্রোল গাড়ির পেছনে ধাক্কা দেয়। এসময় সুরভি পরিবহনের ১২ জন গুরুতর আহত হয়।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। গাড়িগুলো জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আব্দুল কাদের জিলানী জানান, দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ৪ কিলোমিটার এলাকাজুড়ে যানজট হয়। যান চলাচল প্রায় আধা ঘণ্টা বন্ধ ছিল। পরে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নিলে ফের যান চলাচল স্বাভাবিক হয়।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা