ছবি: সংগৃহীত
সারাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝরল আরেকটি প্রাণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক নিহতের খবর পাওয়া গেছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল প্রায় ৯টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ড দশতলা এলাকার বেঙ্গলের মোড় সংলগ্ন ঢাকাগামী লেনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতের নাম মো. আব্দুল কুদ্দুস (৩৫)। তিনি শরিয়তপুরের সখিপুর থানার কাদিরগঞ্জ গ্রামের বাসিন্দা।

সিদ্ধিরগঞ্জের মাহমুদপুর সাততলা এলাকায় ভাড়াবাসায় পরিবার নিয়ে থাকতেন তিনি।

স্থানীয়রা জানান, মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিকশার চলাচল নিষিদ্ধ থাকলেও প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলছে। আর সেই অব্যবস্থাপনার কারণেই মৃত্যুর ঘটনা ঘটল।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. জুলহাস উদ্দিন জানান, হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অটোরিকশা চালকের মরদহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

দুর্ঘটনায় কবলিত অটোরিকশাটি পুলিশ হেফাজতে আছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. শাহিনুর আলম বলেন, ‘হাইওয়ের সড়কগুলোতে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ। তারপরও তারা বিভিন্ন পকেট রাস্তাগুলো দিয়ে মহাসড়কে ঢুকে পড়ে, এই কারণেই এই সমস্ত দুর্ঘটনাগুলো হচ্ছে।’

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন...

জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমা...

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা আজ শেষ...

জার্মানিতে ফিল্মফেস্ট ব্রেমেন পুরস্কার জিতল বাংলাদেশের ‘আলী’

জার্মানিতে আয়োজিত মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ফিল্মফেস্ট ব্রেমেন ২০২৬-এ বাংলা...

মনোনয়নপত্র জমা দিয়ে যা বললেন বিএনপি নেত্রী সেলিমা রহমান

সংরক্ষিত নারী আসনে ক্ষমতাসীন বিএনপি থেকে মনোনয়নপ্রাপ্তরা গণতন্ত্র উত্তরণে কাজ...

ক্রিকেটে যুক্ত হলেন বেলিংহাম

ইংল্যান্ডের তারকা ফুটবলার জুড বেলিংহাম ফুটবলের জগৎ পেরিয়ে এবার জড়িয়েছেন ক্রিক...

ফাইনালের টিকিট পেল ইন্টার মিলান

ঘরের মাঠে শুরুতেই দুই গোলে পিছিয়ে পড়েও দারুণভাবে ম্যাচে ফিরে এসেছে ইন্টার মিল...

৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সেদ্ধ চাল কিনবে সরকার

চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল ও ৫০ হাজার মেট্রিক টন গম সংগ্রহ শ...

প্রেসিডেন্ট ট্রাম্প কেন ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময় বাড়ালেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার বিকেলে হোয়াইট হাউসে তাঁর জ...

প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট কমল পাঁচ গুণ

প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট আগের চেয়ে পাঁচ গুণ কমানো হয়েছে বলে জানিয়েছ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা