ছবি-সংগৃহীত
জাতীয়

ঢাকায় মার্কিন উপসহকারী মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ৩ দিনের সফরে মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার ঢাকায় পৌঁছেছেন।

সোমবার (১৬ অক্টোবর) দুপুর ১২ টার দি‌কে ঢাকায় পৌঁছান তিনি।

জানা গেছে, ঢাকা সফরকালে মার্কিন এ কর্মকর্তা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবেন। ঢাকায় বিভিন্ন বৈঠক ছাড়াও তিনি রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন।

এছাড়া বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পুনর্ব্যক্ত করবেন আফরিন আখতার।

আজ তিনি পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সাথে বৈঠক করবেন এবং মঙ্গলবার (১৭ অক্টোবর) কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, মূলত ২ টি ইস্যুতে আলোচনা কর‌তে বাংলা‌দে‌শে আস‌ছেন মার্কিন ডেপুটি অ্যাসিসট্যান্ট সেক্রেটারি।

তার এক‌টি হ‌লো- রো‌হিঙ্গা সমস্যা, অন্যটি জাতীয় নির্বাচন। পাশাপাশি উভয়পক্ষ পারস্প‌রিক স্বার্থ সংশ্লিষ্ট বিষ‌য়ে আলোচনা কর‌বে।

আফরিন আখতার মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোতে বাংলাদেশ, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের সাথে সম্পর্ক দেখভাল করেন।

এছাড়া নিরাপত্তা ও আন্তঃদেশীয় বিষয়ক দফতরেরও ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে গত মে মাসে ঢাকা সফর করেন তিনি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা