ছবি: সংগৃহীত
বাণিজ্য

ডিসেম্বরেই চালু হতে পারে বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট

আমার বাঙলা ডেস্ক

আগামী ডিসেম্বর মাস থেকে করাচি–ঢাকা রুটে পাকিস্তানের মাহান এয়ার সপ্তাহে তিনটি ফ্লাইট চালু করতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসাইন খান। তিনি মনে করেন, এটি দুই দেশের বাণিজ্য ও যোগাযোগ বৃদ্ধিতে বড় অগ্রগতি হবে। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এলসিসিআই)–এ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে। এখন এলসিসিআই ও লাহোরে বাংলাদেশের সম্মানিত কনস্যুলেটের যৌথ সুপারিশে তিন থেকে চার দিনের মধ্যেই সদস্যদের ভিসা দেওয়া হচ্ছে। এতে দুই দেশের ব্যবসায়ীদের যাতায়াত আরও সহজ হবে।

বাণিজ্য সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি জানান, পাকিস্তান বাংলাদেশে চাল রপ্তানি করতে পারে, আর বাংলাদেশ পাকিস্তানে তাজা আনারস সরবরাহ করতে পারে। পাশাপাশি টেক্সটাইল ও রেডিমেড গার্মেন্টস খাতেও দুই দেশের মধ্যে বড় বাণিজ্য সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, শিগগিরই দুই দেশের মধ্যে সরাসরি কার্গো শিপিং সার্ভিস চালু হবে। গত বছরের ডিসেম্বর থেকে চালু থাকা কার্গো সার্ভিসের চাহিদা বেড়ে যাওয়ায় এখন আলাদা সরাসরি রুট প্রয়োজন হয়েছে।

শিক্ষাখাতে দুই দেশের সহযোগিতার সম্ভাবনার কথাও তুলে ধরেন হাইকমিশনার। তিনি জানান, পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশন শিগগিরই ১২টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের নিয়ে একটি প্রতিনিধি দল বাংলাদেশে পাঠাবে, যাতে আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী পাকিস্তানে পড়াশোনায় আগ্রহী হয়। পাশাপাশি তিনি পাকিস্তানের পর্যটন শিল্পের সম্ভাবনা ও দুই দেশের সংস্কৃতি, ইতিহাস ও মূল্যবোধের মিল উল্লেখ করে বলেন, বাংলাদেশ ও পাকিস্তান ঘনিষ্ঠভাবে সংযুক্ত একটি সম্প্রদায় হিসেবে পরিচিত।

সভায় এলসিসিআই সভাপতি ফাহিমুর রহমান সাইগল বলেন, পাকিস্তান ও বাংলাদেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। তিনি জানান, পাকিস্তান বাংলাদেশে চাল রপ্তানি আরও বাড়াতে পারে এবং পোশাক শিল্পে বাংলাদেশের অভিজ্ঞতা থেকে শেখার সুযোগ আছে। তথ্যপ্রযুক্তি, অটোমোবাইলসহ বিভিন্ন খাতে দুই দেশের সামনে যৌথভাবে কাজ করার সুযোগ তৈরি হতে পারে।

বর্তমানে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ৭০০ মিলিয়ন ডলার। বক্তাদের মতে, আগামী কয়েক বছরের মধ্যে তা ৩ বিলিয়ন ডলারে উন্নীত করার সম্ভাবনা রয়েছে। সরাসরি ফ্লাইট চালু হলে বাণিজ্য আরও বাড়বে বলে তারা আশা প্রকাশ করেন। হাইকমিশনারের আমন্ত্রণে এলসিসিআই সভাপতি জানান, তিনি একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে শিগগিরই ঢাকা সফর করবেন।

● আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা