ছবি: সংগৃহীত
সারাদেশ

ডাকসু নির্বাচন নিয়ে ফেসবুকে পোস্ট, ব্রাহ্মণবাড়িয়ার সেই ওসি প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. মোজাফফর হোসেনকে তার কর্মস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে ডাকসু নির্বাচন নিয়ে দেওয়া এক পোস্টের পর তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

পুলিশের দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে জানায়, মো. আজহারুল ইসলাম সদর থানার ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি আগে নাসিরনগর থানার ওসি হিসেবে দায়িত্বে ছিলেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) হওয়া ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ‘মেধাবীদের জন্য শুভ কামনা। শুভ কামনা রইল ২১, ১৭, ০৮।’ লিখে ওসির আইডি থেকে একটি পোস্ট দেওয়া হয়। পরে এ ঘটনায় তিনি সাধারণ ডায়রি (জিডি) করেন।যাতে আইডি হ্যাকের অভিযোগ আনা হয়।

ছাত্রদল মনোনীত প্যানেল থেকে ২১ নম্বর ব্যালটে ভিপি প্রার্থী ছিলেন আবিদুল ইসলাম আবিদ, ১৭ নম্বর ব্যালটে জিএস প্রার্থী তানভির বারী হামিম এবং একই প্যানেলে ৮ নম্বর ব্যালটে এজিএস প্রার্থী তানভির আল হাদী মায়েদ। দায়িত্বশীল জায়গা থেকে একজন পুলিশ কর্মকর্তার ব্যক্তিগত আইডি থেকে এমন রাজনৈতিক পোস্ট দেখতে পেয়ে অনেকেই ওই পোস্টেই প্রতিক্রিয়া জানাতে থাকেন। গত সোমবার রাত দুইটায় পোস্টটি করা হয়।

পরে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে ওসি এ বিষয়ে থানায় সাধারণ ডায়রি (জিডি) করেন।

সদর থানায় দায়ের করা জিডিতে ওসি উল্লেখ করেন, ‘আমার ব্যক্তিগত ফেসবুক আইডি কে বা কারা উদ্দেশ্যে প্রণোদিতভাবে হ্যাক করত: একটি রাজনৈতিক পোস্ট করেছে। বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া স্ক্রিন শর্টে দেখা যায় যে, বেগুনি রংয়ের ব্যাক গ্রাউন্ডে শুভ কামনা ২১, ১৭, ০৮, লেখা পোস্ট প্রচার হচ্ছে। বিষয়টি আমি তাৎক্ষনিক পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)-কে অবগত করি।’

তিনি আরো উল্লেখ করেন, ‘কে বা কারা এই পোস্ট করেছে আমার জানা নেই।

পরবর্তীতে আমি আমার আইডিতে ঢুকে উক্তরূপ দেখতে পাইনি। আমি আমার সরকারি আইডিতে হ্যাক হওয়ার বিষয়টি অবগত করে পোস্টটি দিয়েছি। এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে।’

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা