সংগৃহীত
আন্তর্জাতিক

ট্রেনটিনো শহরে বসবাস করলে পাবেন এক কোটি ৩১ লাখ টাকা

আমার বাঙলা ডেস্ক

বাড়ির দরজা খুললেই দেখা মিলবে স্কি রিসোর্ট, আঙুরের খেত কিংবা থার্মাল স্প্রিং। এমন স্বপ্ন কি আপনি দেখেছেন। এরকমটির দেখা পাবেন ট্রেনটিনো প্রদেশে।

ইতালির উত্তর অঞ্চলটি ট্রেনটিনো নামে পরিচিত। তবে আনুষ্ঠানিকভাবে এটি ট্রেন্টো প্রদেশ, যা কিনা আবার স্বায়ত্তশাসিত।

ডলোমাইট আল্পস পর্বতমালা সঙ্গে মিলিত ট্রেনটিনোতে রয়েছে অগণিত পরিত্যক্ত বাড়ি। এসব বাড়িতে গিয়ে বসবাস শুরু করলেই পাওয়া যাবে এক লাখ ইউরো (১ কোটি ৩১ লাখ টাকা)। এ সুযোগ নিতে পারবেন বিদেশিরাও। খবর সিএনএনের।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রেনটিনো প্রদেশে গিয়ে থাকলে পরিত্যক্ত বাড়ি সংস্কারের জন্য অনুদান বাবদ পাওয়া যাবে ৮৮ হাজার ইউরো। আর বাড়ি কেনার জন্য দেওয়া হবে ২০ হাজার ইউরো। ইতালির নাগরিক কিংবা বিদেশিরা এ জন্য আবেদন করতে পারবেন।

তবে এর মধ্যেও একটু কিন্তু রয়েছে। যে এই প্রদেশের গিয়ে থাকার জন্য চুক্তিতে স্বাক্ষর করবে তাকে সেখানে ১০ বছর থাকতে হবে। অন্যথায় অনুদানের অর্থ ফেরত দিতে হবে।

ট্রেনটিনো প্রদেশের ৩৩টি শহর এ পরিকল্পনার অংশ হবে। শিগগিরই এর অনুমোদন দিবে দেশটির সরকার।

সিএনএন বলছে, পরিকল্পনার শহরগুলোতে জনসংখ্যা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। এমনকি পরিত্যক্ত বাড়ির থেকে জনসংখ্যা কম।

ইতালির গ্রাম্য এলাকাগুলোতে ক্রমাগত হারে জনসংখ্যা কমছে। এ ছাড়া কাজের উদ্দেশে গ্রাম ছাড়ছে যুবক-যুবতীরা। গ্রাম্য এলাকাগুলোতে জনসংখ্যা বাড়াতে বিভিন্ন কৌশল নিয়েছে ইতালির সরকার। ২০২৪ সালের বাজেটে জনসংখ্যা কম এলাকাগুলোর জন্য তিন কোটি ইউরোর একটি তহবিল করা হয়েছে। যেসব মিউনিসিপ্যালিটি এলাকায় জনসংখ্যা পাঁচ হাজারের কম সেগুলোতে জনসংখ্যা বাড়াছে তহবিল থেকে অনুদান দেওয়া হবে।

ট্রেনটোর প্রেসিডেন্ট মাওরিজিও ফুগাতি বলেন, আমাদের প্রধান লক্ষ্য হলো, সম্প্রদায়গুলোকে পুনরুজ্জীবিত করা এবং আঞ্চলিক সংহতি প্রচার করা।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা