নরেন্দ্র মোদির ফেসবুক থেকে নেওয়া
আন্তর্জাতিক

ট্রাম্পের কাছে বাংলাদেশ নিয়ে উদ্বেগ জানিয়েছেন মোদি: ভারতের পররাষ্ট্রসচিব

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের সাম্প্রতিক বিষয়াবলি নিয়ে নিজের উদ্বেগ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে বাংলাদেশ পরিস্থিতিকে ভারত কীভাবে দেখছে, তাও তুলে ধরেছেন তিনি। ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি এ তথ্য জানিয়েছেন।

ওয়াশিংটনের স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী মোদি। ওই বৈঠকে দ্বিপক্ষীয় নানা বিষয়ের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়াবলি নিয়েও আলোচনা হয়।

দুই নেতার বৈঠকের পর ওয়াশিংটনে এক প্রেস ব্রিফিং করেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। সেখানে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকে আলোচিত বিষয়গুলোর মধ্যে একটি ছিল বাংলাদেশ পরিস্থিতি। বিক্রম মিশ্রি বলেন, প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশের সাম্প্রতিক বিষয়াবলি নিয়ে তার মতামত, বস্তুত তার উদ্বেগগুলো তুলে ধরেছেন। ভারত এই পরিস্থিতিকে কীভাবে দেখছে, তাও উল্লেখ করেছেন তিনি।

ভারতের পররাষ্ট্রসচিব বলেন, আমরা আশা করি বাংলাদেশের পরিস্থিতি এমন দিকে এগোবে, যেখানে আমরা তাদের সঙ্গে একটি গঠনমূলক ও স্থিতিশীল উপায়ে সম্পর্ক বজায় রাখতে পারব।

তবে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে উল্লেখ করে বিক্রম মিশ্রি বলেন, প্রধানমন্ত্রী এসব বিষয় প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে তুলে ধরেছেন।

ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটে। ওই দিন তিনি দেশ ছেড়ে ভারতে চলে যান। এর পর থেকে ভারত-বাংলাদেশ সম্পর্কে অবনমন ঘটে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের ওপর হামলা ঠেকাতে ব্যর্থতার অভিযোগ তুলছে নয়াদিল্লি।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা