সংগৃহীত
জাতীয়

ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের বিজয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়ন মহান বিজয় দিবস উদযাপন করেছে।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকাল ৪ টায় রাজধানীর মিরপুর ১০-এ রয়েল টিভি ভবনের তৃতীয় তলায় নাইট কুইন চাইনিজ রেস্টুরেন্টের হল রুমে বিজয় উৎসবের আয়োজন করা হয়।

উৎসবের শুরুতে সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের সভাপতি আজিজুল হাকিম।

সংগঠনের সাধারণ সম্পাদক এটিএম শামসুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ নুর সুমনের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের উপদেষ্টা দৈনিক সোনালী খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. মনিরুজ্জামান মিয়া, দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এটিএম শামসুজ্জামান।

আরো বক্তব্য রাখেন মিরপুর প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম রিপন।

অনুষ্ঠানের শুরুতে কেক কেটে বিজয় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। এরপর ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের নাম ঘোষণা ও তাদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. মোক্তার হোসেন, সহ-সভাপতি মো. মাহবুব উদ্দিন, সহ-সভাপতি মো, শফিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আলী নাইম, সহ সাধারণ সম্পাদক শফিক আহমেদ, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম মন্টু, দপ্তর সম্পাদক মো. সোলায়মান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খাজা মেহেদী, কল্যাণ সম্পাদক ফয়েজুল্লাহ স্বাধীন, ক্রিয়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শফিউল ইসলাম আল আমিন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাফিনা মাহরু, মহিলা বিষয়ক সম্পাদক রাহিমা আক্তার মুক্তা, কার্যকরী সদস্য মো. দেলোয়ার হোসেন, মো. লুৎফর বারী, মোহাম্মদ নিজাম উদ্দিন, জয়তুননেসা মিলা, মাহমুদুল হাসান ও মো. বেলায়েত হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ইউনিয়নের কার্যকরী কমিটির সদস্যদের পরিবারবর্গ ও শিশু-কিশোরদের পরিবেশনায় ছড়া, গান, আবৃত্তি, কৌতুক এবং হামদ-নাত পরিবেশিত হয়।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চাবিকাঠি বলে মন্ত...

শিক্ষাঙ্গনে রাজনীতি নয়, চাই মুক্তবুদ্ধির চর্চা

শিক্ষককে হতে হয় জ্ঞানের বাহক, বিবেক জাগ্রত করার সহযাত্রী এবং মানুষ গড়ার কারিগ...

এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই

ভূরাজনৈতিক উত্তেজনার কারণে এশিয়া কাপের ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্তের ব্যাখ্...

রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় অবৈধ অটোরি...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান অভিযান

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শনিবার রাত থেকে র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা