সংগৃহীত
সারাদেশ

টাঙ্গাইলে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

জেলা প্রতিনিধি: টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার দিবাগত রাত ১১টা ৩০ মিনিটের দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ডুবাইল ইউনিয়নের নাটিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোন হতাহত হয়নি।

স্থানীয়রা জানায়, ঢাকা মেট্রো ব-১৪-০০৯৪ বাসটি টাঙ্গাইল বাসস্ট্যান্ড থেকে মির্জাপুর ও সখীপুর রোডে প্রতিদিন যাতায়াত করে থাকে। বাসটি মাঝে-মাঝে মির্জাপুর গার্মেন্টসের কর্মীদেরও নিয়ে আসা-যাওয়া করে। আজকে গার্মেন্টসের কর্মী নামিয়ে বাসটি নাটিয়াপাড়া মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রেখেছিল। পরে হঠাৎ রাত ১১টা ৩০ মিনিটের দিকে বাসে ভিতরে ঘুমিয়ে থাকা হেলপার বাবলু মিয়া আগুন দেখতে পেয়ে আশেপাশে থাকা মানুষদের ডাক দেয়। পরে ফায়ার সার্ভিসকে মোবাইল করলে ১৫ মিনিটের মধ্যে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাসের হেলপার বাবলু মিয়া বলেন, মহাসড়কের পাশে বাস দাঁড় করিয়ে রেখে আমি ঘুমিয়ে যাই। কিছুক্ষণ পরে দেখি বাসের পিছনে আগুন। একথা বলতে বলতেই জ্ঞান হারিয়ে ফেলেন বাসের হেলপার।

দেলদুয়ার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাসেল মিয়া বলেন, স্থানীয়রা সংবাদ দিলে আমরা ১৫ মিনিটের মধ্যে এসে বাসটির আগুন নিয়ন্ত্রণে আনি। বাসে শুধু হেলপার ছিল সে আগুন দেখেই বের হয়ে আসে তাই কোন হতাহত নেই। তবে বাসের ভেতর অনেকাংশই পুড়ে গেছে।

এ ব্যাপারে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বাসস্ট্যান্ডে দাঁড় করিয়ে বাসের ভেতর হেলপার ঘুমাচ্ছিল। সে পেছনে হঠাৎ আগুন দেখতে পায়। আগুন দেখে বাহিরে বের হয়ে এসে সবাইকে ডাক দেয়। পরে আশেপাশের লোকজন এসে ফায়ার সার্ভিসকে কল দিলে তারা অতিদ্রুত এসে ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এটা যে নাশকতা তা প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। আলামত সংগ্রহ করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ মিলবে ৬০ বছর

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) আনু...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

মনোহরদীতে বোরো ধানের বাম্পার ফলনের আশা, মাঠজুড়ে সোনালি সমারোহ

মনোহরদী উপজেলায় চলতি রবি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়ে...

প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকেছি: প্রধানমন্ত্রী

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে বলে জানিয়েছেন প্...

স্কুলছাত্রী অদিতা হত্যার ঘটনায় গৃহশিক্ষককে মৃত্যুদণ্ডের আদেশ

বহুল আলোচিত নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী তাসনি...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা