আন্তর্জাতিক

জি-২০ সম্মেলন: ফার্স্টলেডিদের যেসব উপহার দেবেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক: জি-২০ সম্মেলনে বিশেষ উপহার দেওয়া হবে রাষ্ট্রপ্রধানদের স্ত্রী অর্থাৎ নিমন্ত্রিত দেশের ফার্স্টলেডিদের। এ উপহারের তালিকায় আছে দেশের নানা প্রান্ত থেকে সংগৃহীত বিশেষ রকমের শিল্পকর্ম। বিভিন্ন দেশের ফার্স্টলেডিদের এ দিন দেওয়া হবে তেলেঙ্গানার একটি চেরিয়াল স্ক্রোল পেন্টিং। এর সঙ্গে থাকবে একটি হাতে বোনা তসর সিল্কের স্টোল ও ছত্তিশগড়ের শিল্পীদের তৈরি বেল মেটালের নারীমূর্তি।

জি-২০ সম্মেলন উপলক্ষ্যে বিভিন্ন দেশের ফার্স্টলেডিদের ভ্রমণসূচি বেশ লম্বা। এ তালিকায় রয়েছে পুসার ইন্ডিয়ান অ্যাগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট। সেখানে যাওয়ার পরেই তাদের হাতে তুলে দেওয়া হবে উপহার।

একটি বিশেষ কারুকাজ করা ব্যাগের ভেতর থাকবে উপহারগুলো। সেই ব্যাগই তুলে দেওয়া হবে ফার্স্টলেডিদের হাতে। আজ তাদের ভ্রমণসূচিতে রয়েছে পুসার ইনস্টিটিউটে যাওয়ার কথা। ফলে আজই তুলে দেওয়া হবে এ উপহারগুলো। তবে শুধু এই প্রতিষ্ঠান নয়, এর পাশাপাশি ন্যাশনাল গ্যালারি অব মডার্ন আর্ট ও রাজঘাটেও যাবেন ফার্স্টলেডিরা। সেখানেও রয়েছে বিদেশি অতিথি অভ্যাগতদের জন্য বিশেষ রকমের আয়োজন।

নাম প্রকাশে অনিচ্ছুক ইন্ডিয়ান অ্যাগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, তেলেঙ্গানার চেরিয়াল স্ক্রোল পেন্টিং বহু পুরনো লোকশিল্প। এই বিশেষ শিল্পে কাপড়ের ওপর পুরাণ কাহিনি ঘিরে নানা ছবি আঁকা হয়। পুরাণের বিভিন্ন কাহিনি বর্ণনাই এই পেন্টিংয়ের প্রধান কাজ। অন্যদিকে তসর সিল্কের বিশেষ স্টোলের সঙ্গেও জড়িয়ে আছে ইতিহাস। ছত্তিশগড়ের শালবন থেকে কাঁচামাল সংগ্ৰহ করে দক্ষ কারিগরদের সাহায্যে বোনা হয়েছে এই বিশেষ স্টোল।

এ ছাড়া ছত্তিশগড়ের দক্ষ কারিগরদের হাতেই তৈরি হয়েছে বেল মেটালের নারীমূর্তি। লোকশিল্পীদের হাতে তৈরি শিল্পই উপহার পাবেন অতিথি দেশগুলোর ফার্স্টলেডিরা।

প্রসঙ্গত, শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিশ্বের উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর জোট জি-২০ শীর্ষ সম্মেলন।

এদিন রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে সম্মেলনস্থল ‘ভারত মান্দাপাতামে’ বিশ্বনেতাদের স্বাগত জানান নরেন্দ্র মোদি।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

জামায়াত নির্বাচন বানচালের চেষ্টা করেছে: এমপি রানু

জামায়াত নির্বাচয় চায়নি, নির্বাচন বানচালের চেষ্টা করেছে: এমপি রানু ন...

কুষ্টিয়ায় অস্ত্রসহ দুই ব্যক্তি আটক

কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন ঝাউদিয়া ইউনিয়নের মাঝপ...

অনলাইনে চাকরির ফাঁদ, বাড়ছে মানবপাচার

তথ্যপ্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে সঙ্গে মানবপাচার চক্রও তাদের কৌশল পাল্টেছ...

বাগেরহাটে  ১১টি চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ৩

বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চোরাই ১১টি গরু উদ্ধার কর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা