সংগৃহিত
আন্তর্জাতিক
ব্যাপক ক্ষয়ক্ষতি

জাপানে ৯০ মিনিটে ২১ ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: জাপানে ৯০ মিনিটে মোট ২১টি ভূমিকম্পে দেশটির মূল ভূখণ্ডের অন্তত ২১ হাজার বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।

জাপানের আবহাওয়া দপ্তর জাপান মেটেরোলজিক্যাল এজেন্সি (জেএমএ) এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) এবং জেএমএ’র তথ্য অনুযায়ী, সোমবার স্থানীয় সময় বিকাল ৪টা ১০ মিনিটে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে জাপানে। এটি কেন্দ্রস্থল বা এপিসেন্টার ছিল দেশটির মধ্যাঞ্চলীয় দ্বীপ হোনশু’র ইশিকাওয়া জেলা।

প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.২। ইউএসজিএসের তথ্য অনুযায়ী, যে ২১টি ভূমিকম্প জাপানে হয়েছে, সেগুলোর মধ্যে সবচেয়ে ছোটোটির মাত্রা ছিল ৪.৬ এবং সবচেয়ে বড়টির ৭.৫।

ভূগর্ভস্থ ‘আগ্নেয় মেখলা’ (রিং অব ফায়ার) টেকটোনিক প্লেটের ওপর অবস্থানের কারণে জাপানে প্রতিদিনই গড়ে ১০টি ভূমিকম্প অনুভূত হয়।

এর আগে ২০১১ সালের মার্চে জাপানে ৯ মাত্রার ভূমিকম্প হয়েছিল। ভয়াবহ সেই ভূমিকম্প ও তার ফলে সৃষ্ট সুনামিতে দেশটিতে সে সময় মৃত্যু হয়েছিল প্রায় ১৮ হাজার ৫০০ জন মানুষের।

তার প্রায় ১৩ বছর পর আজ সোমবার আবার বড় মাত্রার ভূমিকম্প হলো জাপানে। সূত্র: এএফপি

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

আশুলিয়ায় ভবন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

সাভারের আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

পাকিস্তানকে বড় ব্যবধানে হারাল ওয়েস্ট ইন্ডিজ

মোহাম্মদ আব্বাসের পাঁচ উইকেটের দুর্দান্ত বোলিংয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে বড় সং...

জাপানে ভূমিকম্প: নিহত ১৩

গতকাল মঙ্গলবার জাপানে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর দেশটির দক্ষিণ...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা