জাতীয়

জাদুঘরের সামনে বিডিআর সদস্যদের অবস্থান, ‘যমুনা’ ঘেরাওয়ের হুমকি

নিজস্ব প্রতিবেদক

বিডিআর হত্যাকাণ্ডের সময় চাকরিচ্যুত বাহিনীটির সদস্যরা তিন দফা দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন। আজও শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছেন তারা। দুপুর ১২টার মধ্যে তাদের দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের হুমকি দিয়েছেন আন্দোলনকারীরা।

মঙ্গলবার (২৪ জুন) সকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে চাকুরিচ্যুত বিডিআর সদস্যরা এই হুমকি দেন।

বিডিআর পরিবারের সন্তান মারুফ সরকার বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ২০০৯ সালে ষড়যন্ত্রের শিকার চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত বিডিআর এবং কারাবন্দি বিডিআর সদস্যদের ন্যায়বিচার ও ন্যায়সঙ্গত অধিকার পুনঃপ্রতিষ্ঠা ও কল্যাণ নিশ্চিতের লক্ষ্যে আজকে আমরা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছি।

তিনি জানান, আজ দুপুর ১২টা পর্যন্ত সরকারকে আলটিমেটাম দেওয়া হয়েছে। যদি এর মধ্যে দাবি পূরণ না হয় তাহলে দুপুর ১২টা ৫ মিনিটে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে যমুনার অভিমুখের পদযাত্রা করা হবে।

এর আগে সোমবার (২৩ জুন) সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছিলেন আন্দোলনকারীরা। সেখান থেকে তাদের যাওয়ার কথা ছিল সচিবালয়ের দিকে। কিন্তু তারা সিদ্ধান্ত বদল করে শাহবাগ মোড় হয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যেতে চেয়েছিলেন। এজন্য তারা দুপুর ১টার পর শাহবাগ মোড়ে অবস্থান নেন। এতে শাহবাগ মোড় হয়ে বিভিন্ন রুটের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়ে হাজার হাজার মানুষ।

প্রায় ঘণ্টাখানেক পর পুলিশের অনুরোধে তারা সড়ক থেকে সরে যান। পরে অবস্থান নেন জাতীয় জাদুঘরের সামনে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এড. কবির চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্...

এড. কবির চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্...

শ্রীমঙ্গলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ

দেশব্যাপী আগামী ২০ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন।...

কক্সবাজার-মহেশখালী সেতু নির্মাণের কাজ শীঘ্রই শুরু হবে ; সেতু সচিব

প্রস্তাবিত কক্সবাজার-মহেশখালী সেতু/টানেল নির্মাণের লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদে...

ঋণের বোঝা নিয়ে পারিবারিক কলহ, ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

কক্সবাজারের রামু উপজেলায় ঋণের চাপ ও পারিবারিক কলহের জেরে ইসমত হোসাইন তাকিব (২...

আন্দামান সাগরে ট্রলারডুবি, পেকুয়ায় নিখোঁজ ১২

মালয়েশিয়াগামী একটি যাত্রীবাহী ট্রলার আন্দামান সাগর-এ ডুবে যাওয়ার ঘটনায় কক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা