সংগৃহিত
আন্তর্জাতিক

জাতিসংঘ কার্যকারিতা হারিয়ে ফেলেছে

আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকার চলমান সংঘাত থেকে বোঝা যাচ্ছে যে, জাতিসংঘ এবং বিশ্বের অন্যান্য সংস্থা তাদের কার্যকারিতা হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। একটি নতুন পরিচ্ছন্ন বিশ্ব গড়ে তোলার জন্য মুসলিম বিশ্ব এবং অন্যান্য দেশকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

ইসরায়েলকে রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করে ফেলার আহ্বানও জানিয়েছেন ইব্রাহিম রাইসি। তিনি বলেন, ইসরায়েলকে এভাবে বিচ্ছিন্ন করে ফেললেই তাদের আগ্রাসন এবং হত্যাযজ্ঞ বন্ধ করা সম্ভব হবে।

গাজা যুদ্ধে ইসরায়েল পরাজিত হবে বলেও উল্লেখ করেন রাইসি। এদিকে গাজায় জাতিসংঘের একটি স্থাপনায় হামলা চালানো হয়েছে। এতে কমপক্ষে ৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৭৫ জন।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিসে অবস্থিত জাতিসংঘের ওই স্থাপনায় বেসামরিক নাগরিকরা আশ্রয় নিয়েছিল। শহরের পশ্চিম উপকণ্ঠে লড়াইয়ের সময় দুটি ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণ করা হয় এবং খান ইউনিসে অবস্থিত সংস্থাটির ট্রেনিং সেন্টারে আঘাত হানে।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার কমিশনার এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, যুদ্ধের মৌলিক নীতি চরমভাবে লঙ্ঘন করা হয়েছে। তবে এখনও জানা যায়নি যে কারা ওই হামলা চালিয়েছে।

সেখানে হামলা চালানোর কথা অস্বীকার করেছে ইসরায়েলি বাহিনী। তারা বলছে, তাদের সেনারা সেখানে বিমান হামলা বা অন্য কোনো ধরনের হামলা চালায়নি।

তবে ইসরায়েলি বাহিনীর দাবি, এটা সম্ভবত হামাসের হামলা। তারা এ বিষয়টি পর্যবেক্ষণ করছে বলেও জানানো হয়েছে। ইসরায়েলি সৈন্যরা খান ইউনিসের দিকে অগ্রসর হয়েছে। তারা খান ইউনিসে হামলা আরও বাড়িয়েছে। সেখানে ইসরায়েলি বাহিনীর সঙ্গে হামাস যোদ্ধাদের সঙ্গে তীব্র লড়াই চলছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা শহরটিকে পুরোপুরি ঘিরে ফেলেছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা