বিনোদন

ছেলের জন্মদিনে সরব পরী, নীরব রাজ

বিনোদন প্রতিবেদক

সামাজিকমাধ্যমে বেশ সরব চিত্রনায়িকা পরী মণি। পেশাগত ও ব্যক্তিগত জীবনের অনেক খবরই সেখানে ভক্তদের সঙ্গে শেয়ার করেন। এবার সেই সু্বাদেই জানা গেল, আজ ১০ আগস্ট পরী মণি ও শরীফুল রাজের সন্তান রাজ্যের জন্মদিন। তিন বছর পূর্ণ করেছে রাজ্য।

শনিবার (৯ আগস্ট) দিবাগত রাত ঠিক ১২টায় ছেলের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন পরী। তবে নীরব রয়েছেন শরীফুল রাজ। ছেলের জন্মদিনে সামাজিকমাধ্যমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁকে কোনো পোস্ট দিতে দেখা যায়নি।

সেই পোস্টে পরী লিখেছেন, ‘১০/০৮/২০২৫! আজ আমার ছেলের তৃতীয় জন্মদিন। কীভাবে সময় চলে যাচ্ছে, বাচ্চা আমার জীবনে আসার পর থেকে আর টেরই পাই না। এখন শুধু বাঁচতে চাই। শুধুই বাঁচতে চাই ওদের সাথে। আপনাদের ভালোবাসায় দোয়ায় রাখবেন ওদের। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ।’

লেখার সঙ্গে একটি লাল হার্ট ইমোজি জুড়ে দিয়ে অভিনেত্রী আরও বলেন, ‘শুভ জন্মদিন বাজান। আমার জীবনের ডানা। আই লাভ ইউ।’

ওই পোস্টের মন্তব্যঘরে পরী মণির ছেলের জন্মদিনের শুভেচ্ছা বার্তায় জানিয়েছেন তাঁর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।

প্রসঙ্গত, ২০২২ সালের ১০ আগস্ট পরী মণি ও শরীফুল রাজের ঘর আলোকিত করে আসে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। তবে এই তারকা দম্পতির বিচ্ছেদের পর থেকে মা পরীর সঙ্গেই থাকছে রাজ্য। এদিকে, একটি মেয়েও দত্তক নিয়েছেন অভিনেত্রী। বর্তমানে এক ছেলে-এক মেয়েকে নিয়েই পরীর সংসার।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মুন্সীগঞ্জে ১০০০ পিস ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় জেলা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে এক হাজার পিস...

দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নিজ দেশ হন্ডুরাসে ফিরেছেন দেশটির...

নতুন কুঁড়ির প্রথম আসরের সমাপনী দিন আজ

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর জাতীয় পর্ব পর্দা নামছে আজ। আর্...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা নোলানের

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

সম্পর্কের গভীরতার সাথে সঙ্গীর আচরণের পরিবর্তন, কেন হয়?

প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের শুরুর সময়টুকু সাধারণত ভালোবাসা, উচ্ছ্বাস এবং দী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা