সংগৃহীত
অপরাধ

ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত শিক্ষার্থীর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোহাম্মদ সীমান্ত (২০) নামে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থী আহত হন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) মধ্যরাতে তার মৃত্যু হয়। গত ১১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে তাকে ছুরিকাঘাত করা হয়।

নিহতের মামা গালিব বলেন, আমার ভাগিনা নারায়ণগঞ্জ থেকে প্রতিদিনই বনানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যাতায়াত করত। গত ১১ ডিসেম্বর ঢাকা থেকে ফিরে নারায়ণগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বাসায় যাওয়ার পথে ছিনতাইকারীরা তার ফোন চায়। দিতে না চাইলে ছুরিকাঘাত করে। আমরা খবর পেয়ে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে, পরে ঢামেকে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত সীমান্ত নারায়ণগঞ্জের দেওভোগ পাক্কা রোড এলাকার হাজী আলম চানের ছেলে। তিনি এআইইউবি’র কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন৷

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, ছুরিকাঘাতের ঘটনায় ওই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে মামলা করার কথা ছিল। কিন্তু তারা পরে আসেননি। ওই শিক্ষার্থী যেহেতু মারা গেছেন, সেক্ষেত্রে আইন অনুযায়ী হত্যা মামলা করা।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা