ছবি: সংগৃহীত
শিল্প ও সাহিত্য

ছায়ানটে হামলার ঘটনায় মামলা, আসামি সাড়ে ৩০০

আমার বাঙলা ডেস্ক

সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের ভবনে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানীর ধানমন্ডি থানায় একটি মামলা হয়েছে। মামলায় ৩০০ থেকে ৩৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম রোববার (২১ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ২০ ডিসেম্বর রাতে ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

ছায়ানট কর্তৃপক্ষ জানায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার রাতে একদল দুর্বৃত্ত ছায়ানট ভবনে প্রবেশ করে। এ সময় তারা সিসিটিভি ক্যামেরা, আসবাবপত্রসহ বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে এবং তবলা, হারমোনিয়াম, বেহালা পুড়িয়ে দেয়। ভবনের একাধিক কক্ষেও অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়।
হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নিরূপণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ঘটনার পর ছায়ানট ভবন পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার আশ্বাস দেন।

উল্লেখ্য, ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর একই রাতে ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়সহ বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পূর্বধলায় এমপির গাড়িতে হামলা:  শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৯

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর এমপি মাসুম মোস্তফা...

নারায়ণগঞ্জ জেলা কারাগারের পাশে ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড।

নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা কারাগারের পাশে ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের...

রাঙ্গাবালীতে ঘের দখল ঘিরে সংঘর্ষ: লিজগ্রহীতাদের ওপর হামলা

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ৮৯ একর জমির একটি মাছের ঘের লিজ নেওয়ার পরও ভোগদখ...

ইসলামাবাদে আমেরিকা-ইরান বৈঠক হবে কি?

শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আর...

লামায় নদী থেকে বালু উত্তোলন, একজনকে কারাদণ্ড

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলার মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা