সংগৃহিত
জাতীয়
সংস্কৃতির বিনিময়

চীন-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর হবে

নিজস্ব প্রতিবেদক: চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনেক পুরোনো উল্লেখ করে সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সংস্কৃতির বিনিময়ে এ সম্পর্ক আরও গভীর হবে।

বুধবার (১৭ জানুয়ারি) শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে চীন দূতাবাস, ঢাকা আয়োজিত ‘দ্য ২০২৪, ভয়েসেস অব স্প্রিং গোল্ডেন ড্রিমস ক্রস বর্ডার স্প্রিং ফেস্টিভাল ইভিনিং গালা (ঢাকা বিভাগ)’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিগত দিনে চীন আমাদের জাতীয় সার্বভৌমত্ব, স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা এবং বাইরের হস্তক্ষেপ থেকে নিরাপদ থাকতে সহযোগিতা করেছে। আমাদের মহান নেতাদের যৌথ দিকনির্দেশনায় বাংলাদেশ-চীন সম্পর্কে অনেক উন্নতি হয়েছে। চীনের সহযোগিতায় ১৪টি মেগা প্রকল্প সম্পন্ন হয়েছে এবং চলছে। এসব মেগা প্রকল্পের মাধ্যমে চীনের সঙ্গে সম্পর্কের নতুন দ্বার উন্মোচিত হয়েছে।

তিনি বলেন, চীনের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক পুরোনো। আমরা আমাদের সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কে চীনের হিউয়েন সাং ও ফা-হিয়েনের লেখনি থেকে অনেককিছু জেনেছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৫০ এর দশকে চীন ভ্রমণ করেছেন।

মন্ত্রী দ্বি-পাক্ষিক সুসম্পর্কের কথা উল্লেখ করে বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনর্নির্বাচিত হওয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ও প্রিমিয়ার স্টেট কাউন্সিল লি সিয়াং প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন।

দীপু মনি বলেন, চীন-বাংলাদেশ সাংস্কৃতিক বিনিময়ে প্রাচ্যের দুটি সভ্যতার দ্বিপাক্ষিক উন্নয়ন হয়েছে। আজকের অনুষ্ঠানে ইউয়ান প্রদেশের সাংস্কৃতিক কর্মীদের ও বাংলাদেশের শিক্ষার্থীদের যৌথ পরিবেশনা থেকে তরুণ প্রজন্ম উদ্বুদ্ধ হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, চীনের ইউনান প্রভিন্সিয়াল কমিটি অব সিপিসির পাবলিসিটি বিভাগের ভাইস মিনিস্টার ও ইউনান প্রভিন্সিয়াল সিভিলাইজেশ্যন অফিসের ডিরেক্টর পেং বেং ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষদিকে ইউনান প্রদেশ থেকে আগত শিল্পীদল ও বাংলাদেশের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ...

মেট্রোরেলের গাবতলী - দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয় গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধ...

অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত

দক্ষিণ এশিয়ায় অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আন্তঃদেশীয় সংগঠি...

হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতি জিয়া হত্যায় জড়িত!

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সাবেক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান গুলি ক...

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮

ঢাকার সাভারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা