ছবি: সংগৃহীত
সারাদেশ

চার ঘণ্টা অপেক্ষার পর ৩০০ টাকার পেট্রল পেলেন পল্লী চিকিৎসক

অমর গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেতদীঘি ইউনিয়নের খড়মপুর গ্রামের পল্লী চিকিৎসক নূরে আলম সিদ্দিকী। আজ সোমবার (২০ এপ্রিল) ভোর থেকে মোটরসাইকেলের পেট্রলের জন্য অপেক্ষা করেন ফুলবাড়ী সদরের ফুলবাড়ী ফিলিং স্টেশনে। গত রোববার (১৯ এপ্রিল) তেল আসার খবর পেয়ে তিনি আজ সোমবার ভোরেই ফিলিং স্টেশনে আসেন। প্রায় চার ঘণ্টা অপেক্ষার পর মাত্র ৩০০ টাকার পেট্রল নিতে পেরেছেন তিনি।

পল্লী চিকিৎসক নূরে আলম সিদ্দিকীর মতো তেল নিতে আসা কৃষক, ব্যবসায়ী, চাকরিজীবী ও বিভিন্ন যানবাহন চালকদের সবার একই অবস্থা। তেল নিতে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।

আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে আলাপকালে নূরে আলম সিদ্দিকী বলেন, ফুলবাড়ী ফিলিং স্টেশনে তেল দেওয়া হবে—এমন খবরে প্রায় ১৫ কিলোমিটার দূরের বাড়ি থেকে ভোরে এসেই তেলের জন্য লাইনে দাঁড়িয়ে যান। তার আগেও শতাধিক মোটরসাইকেল লাইনে ছিল। প্রায় চার ঘণ্টা অপেক্ষার পর যে তেল পেয়েছেন, তাতে যাতায়াত করতেই অর্ধেক শেষ হয়ে যাবে।

উপজেলার শিবনগর ইউনিয়নের পলি শিবনগর থেকে মোটরসাইকেলে তেল নিতে আসা ব্যবসায়ী ইউসুফ আলী বলেন, ‘রোববার (১৯ এপ্রিল) রাতে জানতে পারি, আজ সোমবার (২০ এপ্রিল) সকালে ফুলবাড়ী ফিলিং স্টেশন নামের পাম্পে তেল দেওয়া হবে। তাই সকাল সাতটার দিকে পাম্পে এসেই দেখি বিশাল লম্বা লাইন। সাড়ে তিন ঘণ্টার বেশি সময় ধরে রৌদ্রের মধ্যে লাইনে দাঁড়িয়ে আছি। কখন তেল পাব আর কতটুকু পাব, তা-ও বলতে পারছি না।’

রৌদ্রের মধ্যে কয়েক ঘণ্টা ধরে মোটরসাইকেলের লাইনে অপেক্ষা করছিলেন পৌর এলাকার কাঁটাবাড়ী গ্রামের এনজিওকর্মী রাকিব হাসান জনি। তিনি বলেন, ‘কখন তেল পাব, বলতে পারছি না। এমনও হতে পারে, পাম্পের কাছাকাছি যেতে যেতে বলে দিল তেল নেই। এমনও হয়েছে, ৫০-৬০টি মোটরসাইকেল লাইনে থাকা অবস্থায় তেল নেই বলে দিয়েছে। তখন কী হবে? এনজিওতে চাকরি করি বলে সপ্তাহের ছয় দিনজুড়ে দৌড়ঝাঁপ করতে হয়। তেলের অভাবে আমাদের অনেক ক্ষতি হচ্ছে।’

মধ্যপাড়া থেকে পেট্রল নিতে আসা ভাড়ায় প্রাইভেট কার চালক রফিকুল ইসলাম বলেন, তেলের অভাবে একটি গাড়ি বসিয়ে রাখা হয়েছে। কোথাও কোনো যাত্রী পরিবহন করতে পারছেন না। এমন অবস্থা হয়েছে, তেল নিতে না পারলে গাড়ি চালু রাখার পরিস্থিতি নেই। যদি স্বাভাবিকভাবে তেলের ব্যবস্থা না হয়, তাহলে তার মতো অনেকের গাড়ি বন্ধ করে রাখা ছাড়া কোনো উপায় থাকবে না।

উপজেলার গোপালপুর এলাকার কৃষক ডুবারু রায় খবর পেয়ে শনিবার সকালে পাম্পে আসেন। দীর্ঘ অপেক্ষার পর ৩০০ টাকার ডিজেল নিতে পেরেছেন।

কৃষক ডুবারু রায় বলেন, ডিজেলের অভাবে জমিতে সেচ দিতে না পারায় ধানখেত পুড়ে যাচ্ছে। যে তেল পেয়েছেন, তাতে কী হবে? এই তেল দিয়ে ফোলা (ধানের শীষ বের হওয়ার উপক্রম) ধানখেতে পানি দেবেন, নাকি জমি চাষাবাদ করবেন কিছুই বুঝতে পারছেন না।

ফুলবাড়ী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. লিটন সরকার বলেন, রোববার (১৯ এপ্রিল) ফিলিং স্টেশনের জন্য পেট্রল আড়াই হাজার লিটার এবং ডিজেল সাড়ে চার হাজার লিটার বরাদ্দ পাওয়া গেছে। বরাদ্দের তেল শেষ হওয়া পর্যন্ত সরবরাহ করা হয়েছে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

ভারতের অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না বলে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা