সমন্বয় সভায় বক্তব্য রাখছেন সিটি মেয়র। ছবি: চসিকের সৌজন্য
সারাদেশ
মেয়র বলেন, ‘আমি নগরে কোনো ভাঙা সড়ক দেখতে চাই না।’

চট্টগ্রাম সিটিতে যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন—৩৬ প্রকল্পের দরপত্র মূল্যায়ন চলছে

নেজাম উদ্দীন আবির, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটির সড়ক যোগাযোগ উন্নয়নে ২৫০ থেকে ৩০০ কোটি টাকার একটি বড় প্রকল্পের প্রাক্কলন চলছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি জানান, বর্তমানে ৩৬টি উন্নয়ন প্রকল্পের দরপত্র মূল্যায়ন প্রক্রিয়া চলছে। শিগগিরই ৪০ থেকে ৫০টি সড়ক, ফুটওভারব্রিজ ও অন্যান্য অবকাঠামো নির্মাণকাজের উদ্বোধন করা হবে। মেয়র বলেন, ‘আমি নগরে কোনো ভাঙা সড়ক দেখতে চাই না।’

গতকাল সোমবার টাইগারপাসে চসিক নগর ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রকৌশল বিভাগের সমন্বয়সভায় এসব কথা বলেন তিনি।

গুরুত্বপূর্ণ সড়ক অগ্রাধিকার

সভা শেষে আজাদীকে মেয়র জানান, শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলোকে অগ্রাধিকার দিয়ে কাজের নির্দেশ দেওয়া হয়েছে। খুলশীসহ যেসব এলাকায় রেললাইন সড়কের ওপর দিয়ে গেছে, সেখানে ওভারপাস নির্মাণে ডিপিপি (প্রকল্প প্রস্তাব) প্রস্তুত করা হবে। ভূমিকম্পঝুঁকিতে থাকা শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালের ভবনগুলো নতুন করে নির্মাণে আলাদা ডিপিপি প্রণয়ন করা হবে। পাশাপাশি ভাঙা সড়ক সংস্কারেও পৃথক প্রস্তাব করতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় উপস্থিত প্রকৌশলীরা জানান, দেওয়ানহাট ব্রিজের পুর্ননির্মাণ বা বিকল্প পরিকল্পনা নিয়ে সভায় আলোচনা হয়। ব্রিজটি পুরোনো হওয়ায় ট্রাফিক ডাটা সংগ্রহ করা হয়েছে। প্রতিদিন কত গাড়ি ব্রিজটি দিয়ে চলাচল করে তার ওপর ভিত্তি করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় পরিকল্পনা চূড়ান্ত করা হবে। মেয়র এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

ওয়াসার কাটাকাটি নিয়ে ক্ষোভ

ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের কারণে শহরের বিভিন্ন সড়ক কাটাকাটি করায় জনদুর্ভোগ সৃষ্টি হওয়ায় সভায় বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মেয়র। তিনি বলেন, ‘অতীতে সমন্বয়হীনতার কারণে চসিকের নতুন বানানো অনেক সড়ক ওয়াসা কেটে ফেলেছে। এভাবে চলতে দেওয়া যাবে না।’
মেয়র নির্দেশ দেন, কোন এলাকায় ওয়াসা সড়ক কাটবে তা আগেই জেনে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। বিশেষ করে কোতোয়ালী এলাকার মতো গুরুত্বপূর্ণ সড়কে হঠাৎ কাটাকাটি করে যেন যানজট সৃষ্টি না হয়।

পিডিবির বিদ্যুৎ পোলেও প্রতিবন্ধকতা

প্রকৌশলীরা জানান, পিডিবির বিদ্যুৎ পোল ও বৈদ্যুতিক লাইনের কারণে অনেক জায়গায় ফুটওভারব্রিজ নির্মাণ ও সড়কে চলাচলে বাধা তৈরি হচ্ছে। মেয়র দ্রুত পিডিবির সঙ্গে সমন্বয় করে সমস্যার সমাধানের নির্দেশ দেন।

মাঠ সংস্কারে নতুন পরিকল্পনা

ডা. শাহাদাত জানান, মহসিন কলেজ মাঠের আদলে শহরের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মাঠও সংস্কার করা হবে। তিনি বলেন, ‘৪১টি ওয়ার্ডে ৪১টি মাঠ করার প্রতিশ্রুতির মধ্যে ১১টির উন্নয়নকাজ ইতিমধ্যে চলছে।’ চট্টগ্রাম কলেজের প্যারেড মাঠসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পতিত জমি জনকল্যাণে ব্যবহারের জন্য উন্নয়নের উদ্যোগ নেওয়ার তাগিদ দেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমানসহ সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক ও নির্বাহী প্রকৌশলীরা।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

আশুলিয়ায় ভবন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

সাভারের আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা