ছবি: সংগৃহীত
সারাদেশ

চট্টগ্রামে বৃদ্ধাকে মারধর, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের চরলক্ষ্যা এলাকায় পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৬৯ বছর বয়সী জাহানারা বেগমকে তার ছেলে ও পুত্রবধূ মারধর করে গুরুতর আহত করেছে। মাথা ও কপালে ইটের আঘাতে ১৭টি সেলাই দিতে হয়েছে বৃদ্ধার।

জাহানারা বেগম নিজেই বাদী হয়ে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল মনছুরের আদালতে মামলা দায়ের করেন। মামলার আসামি করা হয়েছে তার ছেলে মো. ফারুক (৪২) ও পুত্রবধূ সুমাইরা আক্তার সুমিকে (৩০)কে।

বাদীপক্ষের আইনজীবী আমিনুল আহসান জানান, আদালত জাহানারা বেগমের জবানবন্দি গ্রহণ করে মামলাটি কর্ণফুলী থানায় দায়েরের নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৭ ডিসেম্বর পারিবারিক বিরোধের জেরে ছেলে ও পুত্রবধূ বৃদ্ধাকে মারধর করেন। একপর্যায়ে ছেলে ফারুক ইট দিয়ে তার মায়ের মাথা ও কপালে আঘাত করেন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসকেরা তার মাথা ও কপালে মোট ১৭টি সেলাই দেন।

এজাহারে আরও বলা হয়েছে, শুধুমাত্র মারধরেই তারা থেমে থাকেনি; বৃদ্ধাকে গলা টিপে শ্বাসরোধের চেষ্টা পর্যন্ত করা হয়েছিল। প্রতিবেশীদের উপস্থিতি না থাকলে হয়তো প্রাণে বাঁচতেন না জাহানারা বেগম। হাসপাতালে চিকিৎসা শেষে তিনি বুধবার কর্ণফুলী থানায় মামলা করতে গেছেন, কিন্তু থানা মামলা গ্রহণ করেনি। এরপর তিনি আদালতের দ্বারস্থ হন।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কলাপাড়ায় নদীর চরে জেলের মরদেহ

পটুয়াখালীর কলাপাড়ায় ভদ্দর শিকদার (৪০) নামের এক জেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে...

বাজেট অধিবেশনের প্রথম দিনে বিশিষ্টজনদের মৃত্যুতে শোক

বাজেট অধিবেশনের প্রথম দিনে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও বিশিষ্টজনদের মৃত্যুতে...

স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরি বিভাগে স্টাফদের ওপর হামলা 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে স্থানীয় এক য...

হবিগঞ্জ সীমান্তে পুশইন ঠেকাতে উঠান বৈঠক

হবিগঞ্জ সীমান্তে পুশইন প্রতিরোধে জন-সম্পৃক্ততা ও সচেতন বাড়াতে মাইকিং-উঠান বৈঠ...

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের টলেডো শহরের একটি এলাকায় দুই বন্দুকধারীর মধ্য...

জঙ্গল সলিমপুরে সড়ক নির্মাণকাজ শুরু

অবশেষে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে সড়ক নির্মাণকাজ শুরু করেছ...

শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

রাজধানীর রামপুরা টিভি সেন্টারের সামনে ‘টেক্সাস ড্রেসেস গার্মেন্টস&rsquo...

উত্তর কোরিয়ায় শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুই দিনের রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়ার রাজধানী পি...

বাজেট অধিবেশনের প্রথম দিনে বিশিষ্টজনদের মৃত্যুতে শোক

বাজেট অধিবেশনের প্রথম দিনে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও বিশিষ্টজনদের মৃত্যুতে...

হবিগঞ্জ সীমান্তে পুশইন ঠেকাতে উঠান বৈঠক

হবিগঞ্জ সীমান্তে পুশইন প্রতিরোধে জন-সম্পৃক্ততা ও সচেতন বাড়াতে মাইকিং-উঠান বৈঠ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা