ছবি: সংগৃহীত
সারাদেশ

চট্টগ্রামে পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি

চট্টগ্রাম ব্যুরো:

দিবাগত গভীর রাতে পুলিশের পরিচয় দিয়ে দরজা খুলতে বাধ্য করে একটি মুরগির খামারে ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে জিম্মি করে খামার মালিকদের কাছ থেকে মোটরসাইকেল, মুঠোফোনসহ মূল্যবান মালামাল লুটের পাশাপাশি ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার পাসওয়ার্ডও আদায় করেছে ডাকাতদল।

গতকাল শুক্রবার রাত তিনটার দিকে মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের উকিলটোলা গ্রামের একটি মুরগির খামারে এ ঘটনা ঘটে। খামারটির মালিক স্থানীয় দুই তরুণ—আরাফাতুজ্জামান ও মো. ফয়সল খান। ডাকাতির সময় দুজনই খামারে অবস্থান করছিলেন।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ছয় মাস আগে বাড়ির পাশেই একটি খামার ভাড়া নিয়ে দুই বন্ধু প্রায় তিন হাজার ব্রয়লার মুরগি পালন শুরু করেন। নিরাপত্তা ও পরিচর্যার স্বার্থে রাতেও তাঁরা খামারেই থাকতেন। ঘটনার রাতে আরাফাতুজ্জামান ঘুমিয়ে পড়লেও ফয়সল খান মুরগিকে খাবার দিচ্ছিলেন।

ফয়সল খান জানান, হঠাৎ খামারের দরজায় জোরে কড়া নাড়ার শব্দ শোনা যায়। বাইরে থেকে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বলা হয়। পুলিশ ভেবে দরজা খোলামাত্র কয়েকজন ব্যক্তি ভেতরে ঢুকে পড়ে। এ সময় আরাফাতুজ্জামানের কপালে পিস্তল ঠেকিয়ে দুজনকে জিম্মি করা হয়।

ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, ডাকাতদলে সাত থেকে আটজন সদস্য ছিলেন। তাঁদের মধ্যে পাঁচজন খামারের ভেতরে ঢুকে ডাকাতি চালায়, বাকিরা বাইরে পাহারায় ছিল। ডাকাতরা একটি মোটরসাইকেল, দুটি মুঠোফোনসহ অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নেয়। পাশাপাশি বিকাশ অ্যাকাউন্ট ও ব্যাংকের ডেবিট কার্ডের পাসওয়ার্ড জানাতেও দুজনকে বাধ্য করা হয়।

ডাকাতি শেষে আরাফাতুজ্জামান ও ফয়সল খানকে খামারের খুঁটির সঙ্গে বেঁধে রেখে পালিয়ে যায় ডাকাতদল। পরে তাঁদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে দুজনকে উদ্ধার করেন।

ঘটনার বর্ণনা দিয়ে খামার মালিক আরাফাতুজ্জামান বলেন, ‘নিজের গ্রামেই খামারের ভেতর এমন ঘটনার শিকার হব, কল্পনাও করিনি। অস্ত্রের মুখে আমাদের সবকিছু নিয়ে গেছে। এখনো আমরা আতঙ্কে আছি।’ তিনি জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে মিরসরাই থানার উপপরিদর্শক (সেকেন্ড অফিসার) শরিফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে গভীর রাতে পুলিশের পরিচয়ে ডাকাতির ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

গাব ফল কেন খাবেন? জেনে নিন এর উপকারিতা

বাংলাদেশে সহজলভ্য দেশীয় ফলগুলোর মধ্যে 'গাব' একটি পুষ্টিকর ও ঔষধিগুণসম...

পিরোজপুরে থানার সামনেই দোকান চুরি

পিরোজপুর শহরের প্রাণকেন্দ্র ও সদর থানার সম্মুখে অবস্থিত সিনান ট্রেডার্স গ্যাস...

গ্যাস সংকট নিয়ে প্রধানমন্ত্রীর আশ্বাস

সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় শিল্পখাতে গ্যাস সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ...

টানা ৫ দিন ভারি বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচ দিন ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আ...

চট্টগ্রামের ডেভিড ইমন গ্রেপ্তার

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন, ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করে...

হবিগঞ্জে পাল্টাপাল্টি কর্মসূচি, নিষেধাজ্ঞা জারি

বিএনপি, ছাত্রদল, যুবদল এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত পাল্টাপাল্টি ক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা