সংগৃহিত
আন্তর্জাতিক

গাজায় ভবনে হামলায় নিহত ২৯

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় রাফাহ শহরের বেশ কয়েকটি ভবনে ইসরায়েলি হামলায় অন্তত ২৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

আল জাজিরা জানায়, রাতের আঁধারে গাজা উপত্যকার মধ্য ও দক্ষিণাঞ্চলে প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে। দক্ষিণ গাজায় রাফাহ শহরে রাতের হামলায় অন্তত ২৯ জন নিহত হয়েছেন।

ইসরায়েলি হামলায় শহরের ওই এলাকার ৩টি আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে। হামলার পর প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ৯ জন বলে জানানো হলেও পরে তা বেড়ে দাঁড়ায় ২৯ জনে। মূলত ধ্বংসস্তূপ থেকে একে একে লোকদের টেনে তোলার পর মৃতের সংখ্যা ২৯ জনে পৌঁছায়। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

আল জাজিরা জানিয়েছে, গাজা উপত্যকার কেন্দ্রীয় অংশ থেকেও আরও প্রাণহানির খবর পাওয়া গেছে। এর মধ্যে দেইর আল-বালাহ, আল-মাগাজি এবং আল-বুরেজ শরণার্থী শিবিরও রয়েছে। এসব এলাকায়ও আবাসিক ভবনগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল।

ফিলিস্তিনের সরকারি বার্তাসংস্থা ওয়াফা বলছে, অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে রাতের আঁধারে এক ফিলিস্তিনি বন্দির বাড়ি উড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী।

ফিলিস্তিনি এই নিউজ আউটলেটটি জানায়, ওসামা বানি ফাদল নামে ওই বন্দির বাড়ি আকরাবা শহরের একটি তিনতলা ভবনে অবস্থিত ছিল। এছাড়া হেবরন, জেনিন এবং তুলকারেমেও অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর থেকে টানা প্রায় আড়াই মাস ধরে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল।

ইসরায়েলি এই আগ্রাসনের নিহত হয়েছেন ১৯ হাজার ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি। নিহত এসব ফিলিস্তিনিদের ৭০ শতাংশই নারী ও শিশু। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও ৫২ হাজারের বেশি মানুষ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান অভিযান

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শনিবার রাত থেকে র...

জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা

শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের দীর্ঘমে...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা