সংগৃহীত
বাণিজ্য

গাইবান্ধায় আলু চাষে ব্যস্ত কৃষকরা

গাইবান্ধা জেলা প্রতিনিধি: আমন ধান কাটার পর সেই জমিতে আলু চাষে ব্যস্ত সময় পার করছেন গাইবান্ধার কৃষকগণ। চলতি মৌসুমে আলুবীজসহ প্রয়োজনীয় উপকরণের মূল্য বৃদ্ধি হলেও চাষে পিছপা না হয়ে বরং একটু বেশি দামে বিক্রয়ের আশায় আলু চাষ করছেন তারা।

বর্তমানে আলু রোপণের জন্য হিমাগার থেকে বীজ সংগ্রহ, জমি প্রস্তুত, সার প্রয়োগসহ বিভিন্ন কাজে দিনভর ব্যস্ত রয়েছেন চাষিরা। তারা আমন ধান কাটা ও মাড়াই শেষ করে এখন আলু রোপণ করছেন। উৎপাদিত আলুর বাজার দর ভালো পাওয়ার আশায় দিনরাত আলুর জমি প্রস্তুত ও বীজ রোপণের কাজ করছেন আলু চাষীগণ।

গাইবান্ধার ৭ উপজেলায় আলু রোপণকে কেন্দ্র করে মাঠজুড়ে কৃষকদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। দ্বিগুণ লাভের আশায় মাঠে কেউ জমি তৈরি, কেউ আগাছা পরিষ্কার ও বীজ সংগ্রহ করছে।

জানা গেছে, ধান উৎপাদনকারী জেলা হিসেবে পরিচিত গাইবান্ধার কৃষকরা চলতি বছরেও অনেক জমিতে আগাম জাতের রোপা আমন ধান চাষ করেছেন। রোপা আমন কাটার পর ফাঁকা হওয়া জমি ফেলে না রেখে বিভিন্ন জাতের আলুর চাষ করা হচ্ছে।

চাষিরা জমিতে চলতি মৌসুমে গ্রানুলা, হীরা, খুপরি সিন্দুরী, লালপাকরি, ফাটাপাকরি, সূর্যমুখী, আরিন্দা, রাজা, ডায়মন্ড ও কার্ডিনালসহ নানা জাতের আলু রোপণ করছেন। আলুর উচ্চ মূল্যের কারণে চলতি মৌসুমেও ভাল দামের আশায় আলু চাষ বেড়েছে।

তবে ঘরে বীজ সংরক্ষণ না করায় অনেক কৃষক চড়া দামে বীজ ক্রয় করে আলু চাষ করতে হিমসিম খাচ্ছে।

গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে জেলার ৭ উপজেলায় ৭৩০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ইতোমধ্যে ৫০০ হেক্টর জমিতে আগাম জাতের আলু লাগানো হয়েছে। চলতি মৌসুমে শুধুমাত্র গোবিন্দগঞ্জ উপজেলাতেই ৫৪৮০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গোবিন্দগঞ্জে ৪০০ হেক্টর জমিতে আগাম জাতের আলু লাগানো হয়েছে। জমিগুলো ত্রি-ফসলী হিসেবে ব্যবহার করেছেন তারা।

গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের নরেঙ্গাবাদ গ্রামের বাবলু মিয়া বলেন, আমন ধান কাটার পর জমি ফাঁকা ফেলে না রেখে সেই জমিতে আলু চাষ করা হচ্ছে।

বীজ, সারসহ সকল কৃষি উপকরণের মূল্য বৃদ্ধি পাওয়ায় আলু চাষের ব্যয় বেড়েছে। আলুর বর্তমান বাজার দর অব্যাহত থাকলে উৎপাদিত আলু বিক্রয় করে বেশ লাভবান হওয়ার আশা করা হচ্ছে।

গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. খোরশেদ আলম বলেন, গতবছর গাইবান্ধায় আলু চাষের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। চলতি বছরও লক্ষ্যমাত্রা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

দাম ভালো পাওয়ায় চলতি মৌসুমে আলু চাষে ঝুঁকে পড়েছে কৃষকরা। তারা যাতে কোনো সমস্যা বা ক্ষতির শিকার না হন, সে জন্য তাদের প্রযুক্তিগত পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা