সংগৃহীত
সারাদেশ

গজারিয়ায় খোলা জায়গায় ময়লার ভাগাড়ে আগুন

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়ায় জামালদী থেকে বড় ভাটেরচর সড়কের বেইলি ব্রিজের উত্তর পূর্ব পাশে জামালদী এলাকার গড়ে উঠেছে ময়লার ভাগাড়। ওই ময়লার ভাগাড়ে কেউ আগুন দেওয়ার পর তা বড় আকার ধারণ করে। পরে ফায়ার সার্ভিখস এসে তা নেভায়।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জামালদী ভাটের চর সড়কের পাশে খোলা জায়গায় ময়লা ফেলার কারণে বেশকিছু জায়গা নিয়ে একটি ময়লার ভাগাড় গড়ে উঠেছে। দুর্গন্ধে পথচারী ও যানবাহনে থাকা যাত্রীরা এদিক দিয়ে যাওয়ার সময় নাক ধরে যাতায়াত করেন। তবে মাঝে মাঝে ময়লার উপরে এলাকাবাসী বালি ছড়িয়ে দিলেও দুর্গন্ধ কমে না। ময়লা পুড়ানোর জন্য কখনো আগুনও দেওয়া হয়। কিন্তু তাতে কোনো ক্ষতির শঙ্কা থাকে না। তবে মঙ্গলবার কে বা কারা ভাগাড়ে আগুন দিয়েছে তা জানা যায়নি।

তারা আরো জানান, ভাগাড়ের আগুন যখন ভয়ঙ্কর আকার ধারণ করায় পথচারী ও এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধোঁয়ার অন্ধকারে পুরো এলাকা ঢেকে যায়। ময়লার ভাগাড়ের সঙ্গেই পশ্চিম পাশে বসতবাড়ি, উত্তর পাশে রয়েছে ইউনিভার্সিটি এবং বাগানের নিচে রয়েছে একটি গ্যাসের লাইন।

এদিকে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভাতে কাজ করেন। প্রায় আধ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফরহাদ নামে এক পথচারী বলেন, আমরা একটু আগে এই রাস্তা দিয়ে গেছি। তখন কোনো আগুন ছিল না।

স্থানীয় সংবাদকর্মী খায়রুল ইসলাম হৃদয় জানান, এই স্থানটি পূর্বে অনেক ভালো ছিল। পাঁচ ছয় মাস ধরে এই স্থানটিতে জামালদী এলাকার রেস্তোরাঁ, দোকানপাটের ময়লা আবর্জনা সব ফেলা হয়। এসব ময়লা আবর্জনা ফেলার কারণে স্থানটির সৌন্দর্য নষ্ট হয়েছে এবং দুর্গন্ধের সৃষ্টি হয়েচে। দিনের বেলা স্থানটি দিয়ে হেঁটে যাওয়া যায় না। দুর্গন্ধের কারণে নাকে কাপড় চেপে যেতে হয়।

গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রিফাত মল্লিক জানান, এটি ময়লার গ্যাসের আগুন না। যে কেউ আগুন দিয়েছেন কিংবা আগুনের সূত্রপাত হওয়ার মতো কিছু ফেলেছেন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা