সংগৃহিত
আন্তর্জাতিক

খারকিভে স্থল অভিযান শুরু করেছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে সাঁজোয়া যান নিয়ে স্থল হামলা শুরু করেছে রাশিয়ার সেনারা। শুক্রবার (১০ মে) এই হামলায় বাহিনীটি সামান্য অগ্রগতি অর্জন করেছে। এর ফলে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন আরেকটি রণক্ষেত্রে যুদ্ধ ছড়িয়ে পড়ছে।

শনিবার (১১ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, এতদিন রাশিয়া ইউক্রেনের দক্ষিণ ও পূর্ব দিকের অঞ্চলগুলোতে অভিযান চালালেও খারকিভে স্থল অভিযান শুরুর মধ্য দিয়ে উত্তর-পূর্বাঞ্চলেও অভিযান চালানো শুরু করল আবারও। এরই মধ্যে রুশ বাহিনী খারকিভ শহরের দিকে বেশ খানিকটা এগিয়েও গেছে।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, খারকিভের সীমান্ত এলাকায় সামরিক শক্তি বাড়াতে অতিরিক্ত সেনা পাঠানো হয়েছে। রুশ সেনারা বিমান ও কামান দিয়ে সীমান্ত শহর ভভচানস্কে হামলা চালিয়েছে।

কিয়েভে এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘খারকিভের দিকে রাশিয়া নতুন হামলা শুরু করেছে। সেখানে এখন তুমুল লড়াই চলছে।’

শুক্রবার সন্ধ্যায় যুদ্ধক্ষেত্রের নিয়মিত আপডেটে ইউক্রেনের জেনারেল স্টাফ জানান, রাশিয়া সুমি-চেরনিহিভের কাছাকাছি ইউক্রেনীয় অঞ্চলের কাছে খারকিভ শহরের উত্তরে সেনা সমাবেশ করেছে।

কিয়েভে সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘রাশিয়া এই বসন্ত বা গ্রীষ্মে বড় ধরনের হামলা চালাতে পারে। কিয়েভের বাহিনী শুক্রবারের হামলা মোকাবেলার জন্য প্রস্তুত ছিল, কিন্তু মস্কো ওই এলাকায় আরও সেনা পাঠাতে পারে।’

নাম প্রকাশে অনিচ্ছুক ইউক্রেনের একটি ঊর্ধ্বতন সামরিক সূত্র রয়টার্সকে বলেছে, রাশিয়ান বাহিনী ভভচানস্কের কাছে ইউক্রেনের সীমান্ত থেকে কিয়েভ বাহিনীকে ১ কিলোমিটার পেছনে ঠেলে দিয়েছে।

সূত্রটি বলেছে, রুশ বাহিনী একটি বাফার জোন তৈরির প্রচেষ্টার অংশ হিসাবে ইউক্রেনীয় সেনাদের ১০ কিলোমিটার পর্যন্ত পিছনে ঠেলে দেওয়ার লক্ষ্য নিয়েছিল। কিন্তু কিয়েভের সেনারা তাদের আটকানোর চেষ্টা করছে।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, মস্কোর খারকিভ আক্রমণ ঠেকাতে কিয়েভের সঙ্গে ওয়াশিংটন নিবিড়ভাবে কাজ করছে।

রয়টার্স বলছে, এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেন আক্রমণের পর খারকিভে ইউক্রেনীয় সেনাদের প্রবল প্রতিরোধের মুখোমুখি হয়। পরে গত বছর ইউক্রেনের পাল্টা আক্রমণের মুখে রুশরা পিছু হটতে থাকে। রুশ বাহিনী এবার আবারও খারকিভের দিকে অগ্রসর হতে শুরু করলো।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, ‘এটা অবশ্যই সম্ভব যে রুশরা খারকিভে আরও বড় হামলার জন্য নিজেদের প্রস্তুত করছে।’

এদিকে ইউক্রেনের শীর্ষ কর্মকর্তারা দীর্ঘদিন থেকেই বলে আসছেন, তারা বিশ্বাস করেন না যে, ১৩ লাখ মানুষের বাসস্থান খারকিভ শহর দখলের মতো একটি সফল অভিযান চালানোর জন্য রাশিয়ার শক্তি ক্ষমতা উপলব্ধ রয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা