ছবি: সংগৃহীত
জাতীয়

কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে বহরে যুক্ত হবে হেলিকপ্টার: স্বরাষ্ট্রমন্ত্রী

আমার বাঙলা ডেস্ক

উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা এবং সুন্দরবন রক্ষায় কোস্ট গার্ডের সক্ষমতা বহুগুণ বাড়িয়ে তুলতে বাহিনীটির বহরে শীঘ্রই হেলিকপ্টার সার্ভিস যুক্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কোস্ট গার্ডের ভূয়সী প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি সরকারের নেতৃত্বে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই বাহিনী প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই উপকূলীয় এলাকার পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বে অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করছে কোস্ট গার্ড। বর্তমানে এই বাহিনী জনগণের আস্থার একটি জায়গায় পরিণত হয়েছে। সরকার বাহিনীটির সার্বিক উন্নয়নে দৃঢ়প্রতিজ্ঞ বলেও তিনি মন্তব্য করেন।

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও সুন্দরবন রক্ষায় কোস্ট গার্ডের ভূমিকা তুলে ধরে মন্ত্রী বলেন, বাহিনীর নিয়মিত টহলের কারণে সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত হয়েছে। গত এক বছরে সুন্দরবনে পরিচালিত অভিযানসহ বিভিন্ন সফল কর্মসূচির কথাও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বাহিনীর মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক বলেন, ‘দেশের স্বার্থ রক্ষায় কোস্ট গার্ড আজ সর্বমহলে গ্রহণযোগ্যতা অর্জন করেছে। আমাদের সদস্যরা নিরলসভাবে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন।’

দেশের প্রয়োজনে ও নিরাপত্তার কাজে এখন পর্যন্ত এই বাহিনীর ১৬ জন সদস্য প্রাণ দিয়েছেন বলে জানান তিনি। মহাপরিচালক জনবল সংকটের বিষয়টি উল্লেখ করে বলেন, বর্তমানে বাহিনীটিতে জনবলের ঘাটতি রয়েছে। এই সংকট নিরসন করা সম্ভব হলে কোস্ট গার্ড উপকূলীয় নিরাপত্তায় আরও কার্যকর ও গতিশীল ভূমিকা পালন করতে সক্ষম হবে।

উপকূলীয় নিরাপত্তা ও প্রাকৃতিক দুর্যোগে দ্রুত সাড়াদানের জন্য কোস্ট গার্ডের সক্ষমতা বৃদ্ধিকে একটি যুগোপযোগী সিদ্ধান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। হেলিকপ্টার সার্ভিস যুক্ত হওয়ার ফলে বাহিনীটি আরও আধুনিক ও শক্তিশালী হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান অভিযান

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শনিবার রাত থেকে র...

জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা

শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের দীর্ঘমে...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা