সারাদেশ

কোটি টাকার ১০টি সোনার বার ফেলে পালালেন চোরাকারবারি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের জহুরপুরটেক সীমান্তে ভারতে পাচারের সময় একটি ফেলে যাওয়া ব্যাগ থেকে মালিকবিহীন ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্বার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। বুধবার (৩০ আগষ্ট) সকাল ৭টার দিকে সীমান্ত পিলার ২৩/৮ এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখেরআলী গ্রামে এসব স্বর্ণের বার উদ্বার করে বিজিবি ৫৩ (চাঁপাইনবাবগঞ্জ) ব্যাটলিয়ন।

উদ্বার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য এক কোটি ১৬ লাখ ৬০ হাজার টাকা। বুধবার দুপুরে ব্যাটলিয়ন ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, ৫৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন।

বিজিবি অধিনায়ক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা বাখের আলী গ্রামে ওৎ পেতে বসে থাকে। এসময় একটি ব্যাগ হাতে এক ব্যক্তিকে আসতে দেখে। বিজিবির উপস্থিতি টের পেয়ে ১০টি স্বর্ণের বারসহ ব্যাগ ফেলে সেখানে থাকা কাশবনে পালিয়ে যায় চোরাকারবারি।

লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন আরও জানান, ওই এলাকা চরাঞ্চল হওয়ায় ঘন কাশবনে বেষ্টিত। এছাড়া বর্তমানে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ার ফলে অধিকাংশ চরাঞ্চলই পানির নীচে প্লবিত। যে কারণে চোরাকারবারীকে ধাওয়া করার পরে, সে হাতের ব্যাগটি ফেলে ঘন কাশবনের মধ্যে লুকিয়ে যায়। অনেক খোজাখুজির পরেও তাকে খুঁজে পাওয়া সম্ভব হয়নি।

এবিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় বিজিবি।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা