ছবি: সংগৃহীত
সারাদেশ

কৃষকের ন্যায্য মূল্যের দাবিতে কলাপাড়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল

এস এম আবিদ হাসান, কলাপাড়া প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকদের ন্যায্য অধিকার ও ধানের লাভজনক দাম নিশ্চিতের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে এ কর্মসূচি পালিত হয়।

বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জিএম মাহবুব। এ সময় বক্তব্য রাখেন উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়নাভিরাম গাইন (নয়ন), নীলগঞ্জ ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুল হক গাজী এবং সদস্য আলতাফ গাজীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, বর্তমানে প্রতি কেজি ধান উৎপাদনে কৃষকদের খরচ পড়ছে ৩০ থেকে ৩২ টাকা। অথচ মধ্যস্বত্বভোগী চক্র সিন্ডিকেটের মাধ্যমে সেই ধান কিনছে মাত্র ১৬ থেকে ১৮ টাকায়। এছাড়া তেলের সংকটকে কেন্দ্র করে হারভেস্টার মেশিন মালিকরাও সিন্ডিকেট গড়ে তুলে এক কানি জমি কাটার মূল্য ১৬ থেকে ১৮ হাজার টাকা নির্ধারণ করেছে, যা গত বছরের তুলনায় প্রায় ৬ হাজার টাকা বেশি।

তারা আরও অভিযোগ করেন, উৎপাদন খরচ বৃদ্ধির ফলে বোরো মৌসুমে কৃষকদের পক্ষে বিনিয়োগের টাকা ওঠানোই কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের মাধ্যমে বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ধান ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়ার আহ্বান জানান বক্তারা।

সমাবেশ থেকে প্রতিটি ইউনিয়নে সরকারি ধান ক্রয়কেন্দ্র চালু, ভোজ্যতেল সিন্ডিকেট ভাঙা, খাল ও স্লুইস দখলমুক্ত করা এবং ইজারা বাতিলসহ বিভিন্ন দাবি জানানো হয়।

কলাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাহিদ হাসান বলেন, কলাপাড়ায় উল্লেখযোগ্য পরিমাণ অটো রাইস মিল না থাকায় সরাসরি মাঠ থেকে ধান বিক্রি করতে হচ্ছে, ফলে ধানের দাম কম। তবে কীভাবে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা যায় সে বিষয়ে আমরা কাজ করছি।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা